‘ঘ’ ইউনিটের সাক্ষাত্কার শুরু ১ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাত্কার শুরু হবে ১ ডিসেম্বর। চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত।আগামী ১, ২ ও ৩ ডিসেম্বর বিজ্ঞান শাখার মেধাক্রম আট থেকে এক হাজার ৩০০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে। আর ৩ ডিসেম্বর বেলা দুইটায় বাণিজ্য শাখার এক থেকে ২০০ মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে। আর ৪ ডিসেম্বর সকালে বাণিজ্য শাখার ২০১ থেকে ৫০০ পর্যন্ত মেধাক্রমে থাকা শিক্ষার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে এবং দুপুরে মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ১৫০ পর্যন্ত শিক্ষার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে।সাক্ষাত্কারের সময় এসএসসি ও এইচএসসি পরীক্ষা মূল নম্বরপত্র, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি (প্রবেশপত্রে ব্যবহূত ছবি) সঙ্গে আনতে হবে। যদি কেউ প্রয়োজনীয় কাগজ ও ছবি আনতে ব্যর্থ হন, তবে তিনি জরিমানা দিয়ে সাক্ষাত্কারে অংশ নেওয়ার অনুমতি পাবেন।মেধাক্রম অনুযায়ী নির্দিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটে নির্ধারিত আসনপূর্ণ না হওয়া পর্যন্ত সাক্ষাত্কার গ্রহণ চলবে। তবে আসন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাক্ষাত্কার গ্রহণ বন্ধ হয়ে যাবে।সাক্ষাত্কার গ্রহণ শুরু হবে সকাল নয়টা থেকে। ‘ঘ’ ইউনিট থেকে বিজ্ঞান শাখায় আসনসংখ্যা ৮৫২টি, ব্যবসায় শিক্ষা শাখায় ২৭৮টি এবং মানবিক শাখায় ৪৮টি আসন নির্ধারিত রয়েছে।