‘ঘ’ ইউনিটের সাক্ষাত্কার শুরু ১৩ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের বিষয় পরিবর্তন অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে উর্ত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাত্কার আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হবে। ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাইয়ে উর্ত্তীর্ণ বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের ১৩ ও ১৪ জানুয়ারি, বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ১৭ এবং মানবিক শাখার শিক্ষার্থীদের সাক্ষাত্কার ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতিদিন প্রতিটি শাখার মেথাক্রম অনুযায়ী ৩০০ জনের সাক্ষাত্কার গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ডীন কার্যালয়ে সকাল ১০টায় এই সাক্ষাত্কার শুরু হবে। সাক্ষাত্কারের সময় শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র, এস.এস.সি বা সমমান, এইচ.এস.সি. বা সমমান পরীক্ষা পাশের মূল নম্বরপত্র, পাসপোর্ট সাইজের ছবিসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে। মনোনয়ন পাওয়ার তিন দিনের মধ্যে নির্দিষ্ট বিভাগ থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তির কাজ সম্পন্ন করতে হবে।