প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত শনিবার স্থগিত হওয়া ‘চ’ ইউনিটের ভর্তির সাক্ষাত্কার ৯ মার্চ অনুষ্ঠিত হবে। ওই সাক্ষাত্কার সকাল ১০টায় ইউনিট সমন্বয়কারীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ইউনিট সমন্বয়কারীর কার্যালয় সূত্রে আরও জানা যায়, ১৯টি আসন খালি থাকায় অপেক্ষমাণ তালিকা থেকে ৫ মার্চ সাক্ষাত্কারের মাধ্যমে আটজনকে ভর্তির অনুমতি দেওয়া হয়েছিল। তাঁদের ভর্তির অনুমতি বহাল রেখে বাকি ১১টি আসনের বিপরীতে অপেক্ষমাণ তালিকা থেকে ৯ মার্চ ভর্তির সাক্ষাত্কার গ্রহণ করা হবে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ওই দিন অপেক্ষমাণ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের মূল সনদপত্র, নম্বরপত্র, ছবি ও প্রবেশপত্রের মূল কপিসহ সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে সঠিক সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।