আফাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৪প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নৈর্ব্যক্তিক প্রশ্নের আকারে দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে অনুশীলন করবে। অধ্যায়-৪ প্রশ্ন: আয়-ব্যয় বা লাভ-লোকসান সম্পর্কিত হিসাবকে কী বলে? উত্তর: নামিক বা আয়-ব্যয়বাচক হিসাব।প্রশ্ন: ব্যক্তিবাচক হিসাবে কীভাবে ডেবিট-ক্রেডিট নির্ণয় করা হয়? উত্তর: গ্রহীতা ডেবিট, দাতা ক্রেডিট।প্রশ্ন: সম্পত্তিবাচক হিসাবে কীভাবে ডেবিট এবং ক্রেডিট করা হয়? উত্তর: সম্পত্তির বৃদ্ধি ডেবিট এবং হ্রাস ক্রেডিট।প্রশ্ন: নামিক হিসাবে বা আয়-ব্যয়বাচক হিসাবে কীভাবে ডেবিট এবং ক্রেডিট করা হয়?উত্তর: সকল খরচ, ব্যয় ও লোকসান ডেবিট এবং আয় ও লাভ ক্রেডিট।প্রশ্ন: উত্তোলন হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: সম্পত্তিবাচক হিসাব।প্রশ্ন: বিনিয়োগ হিসাব কোন ধরনের হিসাব?উত্তর: সম্পত্তিবাচক হিসাব।প্রশ্ন: লেনদেনগুলোকে শ্রেণীবিন্যাস করে পৃথক পৃথক শিরোনামের অধীনে প্রস্তুতকৃত সংক্ষিপ্ত বিবরণীকে কী বলে?উত্তর: হিসাব।প্রশ্ন: কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে কী বলা হয়?উত্তর: ব্যক্তিবাচক হিসাব।প্রশ্ন: কোনো বস্তু বা সম্পত্তি সম্পর্কিত লেনদেন যে হিসাবে লেখা হয় তাকে কী হিসাব বলা হয়?উত্তর: সম্পত্তিবাচক।প্রশ্ন: লেনদেনের বৈশিষ্ট্যের ভিত্তিতে ‘মূলধন’—হিসাব।উত্তর: ব্যক্তিবাচক।অধ্যায়-৫প্রশ্ন: জাবেদাকে কী বলা হয়?উত্তর: হিসাবের প্রাথমিক বই।প্রশ্ন: জাবেদা বলতে কী বোঝায়?উত্তর: লেনদেনের ডেবিট-ক্রেডিট বিশ্লেষণ।প্রশ্ন: লেনদেনগুলো প্রথমে কোথায় লেখা হয়?উত্তর: জাবেদায়।প্রশ্ন: জাবেদার ছকে মোট ঘরের সংখ্যা কয়টি?উত্তর: পাঁচটি।প্রশ্ন: হিসাবরক্ষণের সুবিধার জন্য জাবেদাকে কয় শ্রেণীতে বিভক্ত করা হয়? উত্তর: আট শ্রেণীতে।প্রশ্ন: ক্রয় বহিতে কোন ধরনের লেনদেন লেখা হয়?উত্তর: ধারে ক্রয়।প্রশ্ন: ধারে ক্রয় করা পণ্য ফেরত দেওয়া হলে কোন বহিতে লেখা হয়? উত্তর: ক্রয় ফেরত বইতে লেখা হয়।প্রশ্ন: ব্যবসায়ে ব্যবহারের জন্য বাকিতে আসবাবপত্র ও সম্পত্তি ক্রয় করা হলে কোন বইতে লেখা হয়?উত্তর: ক্রয় বইতে লেখা হয়।প্রশ্ন: ডেবিট নোট বলতে কী বোঝায়?উত্তর: ক্রয় ফেরতসংক্রান্ত চিঠি।প্রশ্ন: ক্রেডিট নোট বলতে কী বোঝায়?উত্তর: বিক্রয় ফেরতসংক্রান্ত চিঠি।প্রশ্ন: ‘জার্নাল’ শব্দটি কোথা থেকে উৎপন্ন হয়েছে?উত্তর: ফরাসি ‘জার’ শব্দ থেকে।প্রশ্ন: হিসাব সংরক্ষণের জাবেদা কোন ধরনের বহি?উত্তর: প্রাথমিক বহি।প্রশ্ন: নগদ মাল ক্রয়ের ক্ষেত্রে বিক্রেতার নাম উল্লেখ থাকলে কী করতে হয়?উত্তর: নগদান হিসাবকে ক্রেডিট করতে হয়।প্রশ্ন: জাবেদা থেকে লেনদেনগুলোকে পাকাভাবে কোথায় লেখা হয়? উত্তর: খতিয়ানে।প্রশ্ন: প্রাপ্ত চেক সেদিনই ব্যাংকে জমা না দিলে কী করতে হবে? উত্তর: নগদান হিসাব ডেবিট হবে।প্রশ্ন: বিক্রয় ফেরতের বেলায় ফেরত প্রদানকারীর নাম উল্লেখ না থাকলে কী করতে হবে?উত্তর: দেনাদার হিসাবকে ক্রেডিট করতে হবে।প্রশ্ন: ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে টাকা নিলে কী করতে হবে? উত্তর: উত্তোলন হিসাবকে ডেবিট করতে হবে।প্রশ্ন: ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে টাকা উঠানো হলো, লেনদেনটির সঠিক জাবেদা কোনটি?উত্তর: উত্তোলন হিসাব........ডেঃ টু ব্যাংক হিসাব।প্রশ্ন: পাওনাদারগণের অনুকূলে যে সকল বিনিময় বিলে স্বীকৃতি প্রদান করা হয়, সেগুলো কোথায় লিপিবদ্ধ করা হয়?উত্তর: প্রদত্ত হুন্ডি বহিতে।প্রশ্ন: দেনাদারগণ কর্তৃক স্বীকৃত যে সকল বিনিময় বিল পাওয়া যায়, সেগুলো কোথায় লিপিবদ্ধ করা হয়?উত্তর: প্রাপ্য বিল বহিতে।প্রশ্ন: হিসাবে ভুল-ত্রুটি পড়লে তা সংশোধন করার দাখিলার নাম কী?উত্তর: প্রকৃত জাবেদা।প্রশ্ন: ধারে যন্ত্রপাতি, আসবাবপত্র, সম্পত্তি ইত্যাদি ক্রয় লিপিবদ্ধ করা হয় কোথায়?উত্তর: প্রকৃত জাবেদায়।প্রশ্ন: ধারে পণ্য ক্রয় ক্ষেত্রে ডেবিট নোট দ্বারা কী বোঝায়?উত্তর: পণ্য ফেরতসংক্রান্ত চিঠি।প্রশ্ন: লেনদেনগুলোকে সর্বপ্রথম তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট দেখিয়ে সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ যে বইয়ে লিপিবদ্ধ করা হয় তাকে কী বলা হয়? উত্তর: জাবেদা বহি।প্রশ্ন: জাবেদার সঠিক ছক কোনটি?উত্তর: তারিখ বিবরণ, খঃপৃঃ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা।প্রশ্ন: ধারে বিক্রয়কৃত পণ্য খরিদ্দারগণ কোনো কারণে ফেরত পাঠালে যে বহিতে লিপিবদ্ধ করা হয় তার নাম কী?উত্তর: অন্তর্মুখী ফেরত বহি।প্রশ্ন: কোনো পণ্যবিক্রয়ের সময় মূল্য তালিকায় উল্লিখিত থেকে যে টাকা মওকুফ করা হয় তাকে কী বলে?উত্তর: কারবারি বাট্টা।প্রশ্ন: মোট ধারে ক্রয় খতিয়ানের ক্রয় হিসাবে মাসের যে তারিখে ডেবিট করা হয়? উত্তর: শেষ তারিখে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামী রোববার