‘দুই হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি।’ —কথাটি সহিহ আল-বুখারিতে উল্লেখ আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী অংশ  অংশ-১১প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-৪ ২৩। ‘তায়কিয়ায়ে নফ্স’ ব্যতীত ইলমে তাসাউফের উচ্চতর সোপানে পৌঁছা সম্ভব নয়, কারণ—i. আত্মার পরিশুদ্ধি ব্যতীত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব নয়ii. তাসাউফ ব্যতীত সুফী হওয়া যায় না iii. তাসাউফ ইসলামের অন্যতম ভিত্তিকোনটি সঠিক? (ক) i (খ) iii (গ) i ও ii (ঘ) ii ও iii২৪। আওয়াল সাহেব নিয়োগ পরীক্ষায় যে প্রথম হয়েছে তাকে চাকরি দিল। আওয়াল সাহেব কী করল?(ক) ইনসাফ (খ) ইহসান (গ) আদল (ঘ) যুলুম# নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।‘ক’ ব্যক্তি তার ব্যবসায়ে প্রতারণার আশ্রয় গ্রহণ করে। ওজনে সঠিক মাপ দেয় না। পণ্যের ত্রুটি থাকলে কখনো প্রকাশ করে না। মানুষ তার দোকানে প্রতারিত হচ্ছে।২৫। কোন কাজ করলে কিয়ামতের দিন শহীদদের সঙ্গে থাকা যাবে? i. সময়মতো নামাজ পড়লে ii. সৎভাবে ব্যবসায় লেনদেন করলে iii. গরিবদের সাহায্য করলেকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii২৬। ‘ক’ ব্যক্তি শেষ পরিণতি কী হবে?i. তার স্থান হবে জাহান্নামে ii. কেউ তাকে বিশ্বাস করবে না iii. সমাজে সে সম্মানিত হবে নাকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) ii ও iii২৭। মদ ও মাদকদ্রব্য সেবন বন্ধের জন্য আমাদের করণীয় কী?(ক) মদের ক্ষতি সম্পর্কে জানা (খ) ইসলামের অনুশাসন মেনে চলা (গ) সামাজিক আন্দোলন গড়ে তোলা (ঘ) মদ উৎপাদন ও আমদানি নিষিদ্ধ করা২৮। নিচের কোন বিষয়টি একজনের আত্মসংশোধনে সহায়তা করে?i. সালাত ii. তাকওয়া iii. ইলমে তাসাউফকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii২৯। ‘দুই হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কোনো দিন খায়নি।’ —কোন কিতাবে উল্লেখ আছে?(ক) আবু দাউদ (খ) সহিহ আল-বুখারি (গ) তিরমিজি শরীফ (ঘ) আল-কোরআন# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।‘ক’ ব্যক্তি তার মা-বাবার সঙ্গে সংসারে বসবাস করে। সে তার বাবা-মায়ের থেকে বন্ধুবান্ধবের কথা বেশি শোনে। তার মা-বাবার কথা শোনে না। বিষয়টি নিয়ে ছেলের শিক্ষকের কাছে মা-বাবা সাহায্য চাইলে, তিনি উপদেশ দেন, সৎ সঙ্গে থাকতে। এতে কোনো কাজ হয়নি। একদিন ছিনতাইয়ের অপরাধে মহিউদ্দিনকে পুলিশ ধরে নিয়ে যায়।৩০। ‘ক’ ব্যক্তি কীভাবে গ্রেপ্তার থেকে বাঁচতে পারত? (ক) যদি ‘ক’ ব্যক্তি বন্ধুবান্ধব ভালো হতো (খ) যদি ‘ক’ ব্যক্তি তার বাবা-মায়ের কথা শুনত(গ) যদি ‘ক’ ব্যক্তি কেবল লেখাপড়ার মধ্যে থাকত(ঘ) যদি ‘ক’ ব্যক্তি বাবা-মায়ের কথা শুনে তার অসৎ সঙ্গ ত্যাগ করত৩১। মহিউদ্দিনের পরিণতির জন্য দায়ী কে?(ক) ‘ক’ ব্যক্তি বন্ধুবান্ধব (খ) ‘ক’ ব্যক্তির নফসের তাড়না ও তার বন্ধুবান্ধব(গ) ‘ক’ ব্যক্তির মা-বাবা (ঘ) ‘ক’ ব্যক্তি যে পরিবেশে থাকে৩২। ‘যারা পবিত্র থাকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন’—এটি কার বাণী?(ক) আল্লাহ তাআলার বাণী (খ) রাসুল হজরত মুহাম্মদ (সা.)-এর(গ) হজরত আবু বকর (রা.) (ঘ) হজরত উসমান (রা.)# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও: জামিলুর রহমান তার মামা ইসমাইল হোসেনের ৫ লাখ টাকা আমানত হিসেবে রাখলেন। ছয় মাস পর জামিলুর রহমান টাকা ফেরত চাইলে তিনি বললেন, তোমার টাকা ব্যবসায় লাগিয়েছি। আর মাত্র ১৫ দিন পর তোমার ৩০ হাজার টাকা লাভসহ ফেরত দেব।৩৩। ইসমাইল হোসেনের কাজটি আমানতদার হিসেবে কীরূপ হয়েছে? i. ভালো হয়েছে ii. আংশিক ভালো হয়েছে iii. ঠিক হয়নিকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii৩৪। কোন কোন ক্ষেত্রে আমানত জরুরি?i. ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও আন্তর্জাতিকii. পিতা-মাতার কাছে সন্তান iii. ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীর কাছে ব্যাংক সম্পদকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-১১: অধ্যায়-৪: ২৩. ক, ২৪. গ, ২৫. খ, ২৬. ক, ২৭. খ, ২৮. ঘ, ২৯. খ, ৩০. ঘ, ৩১. খ, ৩২. ক, ৩৩. গ, ৩৪. ঘ।