প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা, এটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, এটা কেন করলে, ওর সঙ্গে চলা যাবে না—এসব কথা বাবা-মায়ের কাছে শুনতে শুনতে বড় হয়েছি। বাবা-মা কথাগুলো বলে থাকেন এ জন্য যে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে যাতে পরিচালনা করতে পারি। কিন্তু এসব কথা যে আমাদের মনের বিকাশকে বাধাগ্রস্ত করে, সেদিকে তাঁরা হয়তো খেয়াল করেন না। একটা সময় পর ছেলেমেয়েদের মনখোলা একটা ভাব জাগে। তখন তারা নিজেদের মতো করে চলতে চায়। বাইরের পরিবেশের সঙ্গে নিজেকে মেশাতে চায়। তখন হয়তো একটু খাপছাড়া চলাচল করে, যা সবাই বাঁকা চোখে দেখে। বাবা-মা তখন বকাঝকা করেন। এটাই ওদের মনকে পীড়া দেয়। ওদের একটু ওদের মতো করে চলতে দিন। ভালো-মন্দ পরিবারেই শিক্ষা দিন। ওদের ওপর বিশ্বাস রাখুন। ওরা আপনাকে নিরাশ করবে না।
মো. মাহবুবুর রাহমান, অ্যাগ্রিবিজনেস বিভাগ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়