সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুরজ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-১২এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৫অনুধাবনমূলক প্রশ্ন:প্রশ্ন: জ্ঞান সাধনায় হজরত আলী (রা.) কেমন ছিলেন?উত্তর: হজরত আলী (রা.) জ্ঞানের একনিষ্ঠ সাধক ছিলেন। নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যেও তিনি জ্ঞানচর্চা অব্যাহত রাখতেন। হাদিস, তাফসির, ব্যাকরণের ছিল তাঁর অসাধারণ পাণ্ডিত্য। মহানবী (সা.) হজরত আলী (রা.)-এর জ্ঞানের ব্যাপারে বলেছেন, ‘আমি জ্ঞানের শহর, আর আলী তার দরজা।’প্রশ্ন: ‘বায়তুল হিকমাহ’র পরিচয় দাও।উত্তর: ‘বাইতুল হিকমাহ’ খলিফা মামুন কর্তৃক নির্মিত একটি বিজ্ঞানাগার। প্রতিষ্ঠানটি গড়ে তোলায় মুসলমানগন জ্ঞানবিজ্ঞান চর্চার সুযোগ পায় এবং আধুনিক জ্ঞানবিজ্ঞানের অভাবনীয় অবদান রাখতে সক্ষম হয়।প্রশ্ন: ইমাম গাজজালি কে ছিলেন?উত্তর: ইমাম গাজজালি ছিলেন সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক। মানুষের আত্মিক ও আধ্যাত্মিক উন্নতি লাভের জন্য নৈতিক শিক্ষা যে অত্যাবশ্যক, তা তিনি তাঁর লেখনীর মাধ্যমে তুলে ধরেন। তিনিই সুফিবাদকে প্রতিষ্ঠিত করেন।প্রশ্ন: চিকিত্সাশাস্ত্রের ইতিহাসে আল-রাজি স্মরণীয় হয়ে আছেন কেন?উত্তর: চিকিত্সাশাস্ত্রের ওপর শতাধিক গ্রন্থ রচনা করেন আল-রাজি। এর মধ্যে হাম ও বসন্ত রোগের ওপর ‘আল-জুদারি ওয়াল হাসবাহ’ ও ‘কিতাবুল মানসুরি’ (১৩ খণ্ডে সমাপ্ত) গ্রন্থ দুটি চিকিত্সাশাস্ত্রের ইতিহাসে আবু বকর আল-রাজিকে চিরস্মরণীয় করে রেখেছে।প্রশ্ন: ‘ফিরদাউস আল-হিকমাহ ফিত্-তিব’ গ্রন্থটিকে আরবি চিকিত্সাশাস্ত্রে বিশ্বকোষ বলা হয় কেন?উত্তর: আল-হিকমাহ ফিত্-তিব গ্রন্থটিতে চিকিত্সার ধারা ও পদ্ধতি, ওষুধ তৈরির প্রক্রিয়া, গাছগাছড়ার গুণাগুণ প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ জন্য এ গ্রন্থটিকে আরবি চিকিত্সাশাস্ত্রের প্রথম বিশ্বকোষ বলা হয়।প্রশ্ন: বিজ্ঞানী জাবির ইবন হাইয়ান রসায়নশাস্ত্রে বিখ্যাত কেন?উত্তর: মুসলিম বিজ্ঞানী জাবির ইবন হাইয়ান রসায়নে বিশেষ অবদান রেখে গেছেন। তিনি রাসায়নিক বিভিন্ন প্রক্রিয়া উদ্ভাবন করে বিশ্ববিখ্যাত হয়েছিলেন। মারকাজাইট থেকে স্থায়ী লেখার কালি, ইত্যাদি তৈরির প্রণালি উদ্ভাবন করেন তিনি।প্রশ্ন: ‘কিতাবুল জিবার’কে গণিতশাস্ত্রের বিশ্ববিখ্যাত গ্রন্থ বলা হয় কেন?উত্তর: কিতাবুল জিবার গণিতশাস্ত্রের ওপর রচিত একটি গ্রন্থ। এর ঘনসমীকরণ সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে। এ ছাড়া সম্পাদ্য প্রশ্নগুলোয় সম্ভাব্য ও অসম্ভাবী উপায়ে বাস্তব সমাধানের উপায় এ গ্রন্থে আলোচিত হয়েছে। তাই একে গণিতশাস্ত্রের বিশ্ববিখ্যাত গ্রন্থ বলা হয়।প্রশ্ন: মানবকল্যাণমূলক কাজে মুসলমান অনুকরণীয় আদর্শ কেন?উত্তর: আর্ত ও দুস্থদের সেবা এবং জনকল্যাণকর কাজে মুসলমানের রয়েছে বড় অবদান। হজরত উমর (রা.), হাজি মুহম্মদ মুহসীন ও সম্রাজ্ঞী জুবাইদা—তাঁদের করণীয় কাজ মুসলমানের জনকল্যাণকর কাজের নজির বহন করে। এ জন্য বলা হয়েছে, জনকল্যাণকর কাজে মুসলমান অনুকরণীয় আদর্শ।