‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। বাংলা ব্যাকরণ ১. প্রত্যেক ভাষার কয়টি মৌলিক অংশ থাকে? ক. তিনটি খ. চারটি গ. পাঁচটি ঘ. ছয়টি ২. বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি ৩. কী কারণে ব্যাকরণ পাঠের প্রয়োজন? ক. ভাষা শিক্ষার জন্য খ. ভাষার শুদ্ধাশুদ্ধি নির্ণয়ের জন্য গ. ভাষা বিষয়ে জ্ঞানদানের জন্য ঘ. ভাষার বিকাশের জন্য৪. ক্রিয়ার কাল ও পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? ক. ধ্বনিতত্ত্ব খ. রূপতত্ত্ব গ. বাক্যতত্ত্ব ঘ. ছন্দতত্ত্ব৫. ব্যাকরণের কাজ কী? ক. ভালো বক্তা তৈরি করা খ. ভালো লেখক তৈরি করা গ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা নিরূপণ করা ঘ. দ্রুত লেখন শেখানো ৬. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. ভাষাতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে গ. রূপতত্ত্বে ঘ. বাক্যতত্ত্বে৭. ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে ৮. রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো কী? ক. সন্ধি, ণত্ব বিধান, পদ খ. শব্দ গঠন, বচন, ক্রিয়ার কাল গ. পদক্রম, পদ, পরিবর্তন ঘ. ধ্বনির পরিবর্তন, বর্ণ, উচ্চারণ স্থান ৯. ধ্বনির প্রতীক বা সংকেতকে কী বলে? ক. ধ্বনি খ. বর্ণ গ. অক্ষর ঘ. কার ১০. কারক, সমাস, বচন, লিঙ্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. রূপতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. সাহিত্যতত্ত্বে ১১. ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা কী? ক. ব্যাকরণ পাঠের ফলে ভাষার কাল নির্ণয় করা যায় খ. ব্যাকরণ পাঠ করে ভাষায় বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি জানা যায়গ. ব্যাকরণ মানুষকে রুচিশীল করে ঘ. চরিত্রবান হওয়া যায় ১২. বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর সংস্থাপন ও রূপ পরিবর্তনবিষয়ক আলোচনা ব্যাকরণের কোন অংশে হয়ে থাকে? ক. ধ্বনিতত্ত্ব অংশে খ. রূপতত্ত্ব অংশে গ. বাক্যতত্ত্ব অংশে ঘ. অভিধানতত্ত্ব অংশে ১৩. ক্রিয়ার কাল ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? বা ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. অর্থতত্ত্ব খ. বাক্যতত্ত্ব গ. রূপতত্ত্ব ঘ. ধ্বনিতত্ত্ব ১৪. রূপতত্ত্বের অপর নাম কী? ক. বাক্যতত্ত্ব খ. শব্দতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব ঘ, পদক্রম ১৫. ‘প্রত্যয়’ ও ‘সমাস’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? ক. বাক্যতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে গ. শব্দতত্ত্বে ঘ. ভাষাতত্ত্বে১৬. বাক্যতত্ত্বের অপর নাম কী? ক. ভাষা খ. প্রাতিপদিক গ. পদক্রম ঘ. সাধিত শব্দ ১৭. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? ক. বিশেষভাবে জ্ঞাপন খ. বিশেষভাবে বিশ্লেষণ গ. বিশেষভাবে বিয়োজন ঘ. বিশেষভাবে সংযোজন ১৮. বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে? ক. ড. উইলিয়াম কেরি খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ গ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় ঘ. ড. মি. এন বি হ্যালহেড১৯. মৌলিক শব্দ ব্যতীত অন্য সব শব্দকে কী বলে?ক. সাধিত শব্দ খ. যৌগিক শব্দ গ. পদক্রম ঘ. পারিভাষিক শব্দ। ধ্বনিতত্ত্ব ও ধ্বনি পরিবর্তন ১। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?(ক) ফলা (খ) কার (গ) রেখা (ঘ) যুক্ত বর্ণ২। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?(ক) ফল (খ) ফলা (গ) ফলাই (ঘ) ফলক৩। কোনগুলো কণ্ঠধ্বনি? (ক) ক খ গ ঘ ঙ (খ) চ ছ জ ঝ ঞ (গ) ট ঠ ড ঢ ণ (ঘ) ত থ দ ধ ন।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: বাংলা ব্যাকরণ: ১. খ ২. গ ৩. খ ৪. খ ৫. খ ৬. খ ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. ক।ধ্বনিতত্ত্ব: ১. খ, ২. খ, ৩. ক।