‘ভালো শিক্ষার্থী’ কীভাবে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএমটিটিআই, ঢাকাএকজন শিক্ষার্থীকে ‘ভালো শিক্ষার্থী’ হতে হলে প্রথমেই তাকে পড়াশোনায় তার মেধার যথাযথ প্রয়োগে সচেষ্ট হতে হবে। ভালো শিক্ষার্থী হতে হলে কী কী গুণ কিভাবে অর্জন করা দরকার তা জেনে নাও। মেধা কাজে লাগাও: একজন ভালো শিক্ষার্থীকে বেশি স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। পাঠ্যবইয়ের পড়া বোঝা, মনে রাখা, তাড়াতাড়ি শেখা ও দ্রুত লেখার ব্যাপারে তাকে হতে হবে সকল শিক্ষার্থীর মধ্যে অন্যতম। তার পড়তে ভালো লাগবে, পড়াশোনায় আনন্দ পাবে ও পড়াকে কখনোই কঠিন ভাববে না। পড়াকে সে সব সময় আনন্দের সঙ্গে নেবে, ঠিক খেলাকে যেভাবে নিয়ে থাকে। একজন মেধাবী শিক্ষার্থী পরীক্ষার হলে সব প্রশ্নের উত্তর প্রশ্নপত্রে যেভাবে চেয়েছে, ঠিক সেভাবে উত্তর লিখতে পারবে। মনোযোগ বাড়াও: ভালো ছাত্রছাত্রীরা পড়াশোনার ব্যাপারে সব সময় মনোযোগী থাকে। পড়াকে তারা উপভোগ করে থাকে। একাগ্রতার কারণে তারা পড়াশোনার জন্য নিয়মিত বেশি সময় ব্যয় করে থাকে। পড়াশোনায় মনোযোগী হওয়ায় তাদের পড়া মুখস্থ করা বা বোঝার ক্ষমতা ও লেখার ক্ষমতা থাকে বেশি। ভালো শিক্ষার্থী হওয়ার এ নিয়মটি তাদের প্রকৃত মেধাবী হতে সাহায্য করে থাকে। এই মনোযোগের ব্যাপারটি ওই শিক্ষার্থীকে পড়াশোনার বাইরেও সামাজিক জীবনে সুন্দরভাবে চলতে সাহায্য করে। দায়িত্বশীল হও: একজন ভালো শিক্ষার্থীর অবশ্যই কাজকর্মে দায়িত্ববান হতে হবে। পড়াশোনার ব্যাপারে হতে হবে বেশি যত্নবান। শিক্ষার্থী যে পড়াশোনার ব্যাপারে দায়িত্বশীল সে নিজেকে একজন প্রকৃত মানুষ করে গড়ে তুলতে সহায়তা করে।পরিশ্রম করো: শিক্ষার্থীমাত্রই পরিশ্রমী হতে হবে। পড়াশোনায় শ্রম দিয়েই ভালো ফলাফল অর্জন করতে হয়। তারা কখনো নিজের পড়াশোনায় ফাঁকি দেয় না। তারা পরিশ্রম করে আনন্দ পায়। পরিশ্রমের কারণে ভালো ফলাফল অর্জন তার জীবনকে বদলে দেয় পুরোপুরি। ছাত্রজীবনের পরিশ্রমের এ শিক্ষাটি সবচেয়ে বেশি কাজে দেয় বাস্তব জীবনে।বই পড়ো: একজন ভালো ছাত্রের বড় গুণ হলো সে মূলত পড়ুয়া। ভালো শিক্ষার্থীরা পরীক্ষার বেশ আগেই সিলেবাস শেষ করে ফেলে। যেকোনো পড়া যেকোনো অবস্থায় পড়ে ও বুঝে আত্মস্থ করতে পারে। অংশ নাও শ্রেণীপাঠে: একজন ভালো শিক্ষার্থী প্রতিটি শ্রেণীপাঠে অংশ নেবে। কারণ, যেকোনো বিষয়ের প্রতিটি শ্রেণীপাঠে উপস্থিত থাকলে একজন শিক্ষার্থীর পড়া বুঝতে সুবিধা হয়। এতে তার পঠিত বিষয়টি খুব সহজে মুখস্থ বা আত্মস্থ হয়ে যায়। বাড়ির কাজ করা, শ্রেণীতে পড়া বলা, শিক্ষককে প্রশ্ন করা, প্রতিটি কাজই সে করবে। শ্রেণীতে তার একান্ত অংশগ্রহণ থাকবে। এ ধরনের ভালো ছাত্রছাত্রী যেকোনো শ্রেণীর প্রাণস্বরূপ। এরা শ্রেণীকক্ষকে জমিয়ে রাখে, আনন্দময় করে তোলে। এ রকম শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে।লক্ষ্য ঠিক রাখো: মেধাবী ছাত্রছাত্রীরা ছেলেবেলা থেকেই তাদের জীবনের লক্ষ্য নিয়ে ভাবে। সে লক্ষ্যে পৌঁছানোর জন্য তারা পড়াশোনায় প্রচুর সময় দিয়ে থাকে। কখনো কোনো কারণে পড়াশোনায় মন না বসলে তখন তাদের জীবনের লক্ষ্য অর্জনের কথা মনে পড়ে। ‘আমাকে আমার সঠিক লক্ষ্যে পৌঁছতে হবে।’ এ রকম ভাবনা থেকে তারা উৎসাহ পেয়ে থাকে। একজন ভালো শিক্ষার্থীর জীবনে সুনির্দিষ্ট লক্ষ্য থাকে। স্টেপহেন বলেছেন, ‘মানুষের নিজস্ব একটা লক্ষ্য স্থান থাকলে সেই স্থানেই সে নিজেকে পরিপূর্ণ করে তুলতে পারে।’ আত্মবিশ্বাস বাড়াও: একজন ভালো শিক্ষার্থীর আত্মবিশ্বাস সব সময়ই বেশি থাকে। যেকোনো পরীক্ষায় এদের বিশ্বাস থাকে প্রবল। ‘আমি পারব’, ‘আমি পেরেছি।’ এ ধরনের ভাবনায় তার পড়াশোনার গতি বেড়ে যায়। বেশি ইচ্ছাশক্তি ও আত্মবিশ্বাসের অধিকারী হওয়ায় ভালো ছাত্রছাত্রীরা পরীক্ষায়ও ভালো করে। তারা পড়াশোনা নিয়ে কখনো হতাশ হয় না। নিয়মিত অনুশীলনের ফলে তাদের পড়াশোনায় বিশ্বাস দিন দিন বাড়তে থাকবে। ভালো শিক্ষার্থীকে হতে হয় আত্মবিশ্বাসী ও সাহসী। সময়কে কাজে লাগাও: একজন ভালো শিক্ষার্থী কখনো সময়ের অপচয় করে না। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিদিনের পড়াশোনা শেষ করতে হবে। যে খেলাধুলা, টিভি দেখাসহ অন্য কাজে সময় কম দেয় সে পড়াশোনা করতে সময় পায় বেশি। সে তখনকার পড়া তখনই শিখে থাকে। প্রতিদিনের রুটিন অনুসারে সময় ভাগ করে পড়াশোনায় মনোনিবেশ করে থাকে। এতে সময়ের অপচয় হয় না। পরীক্ষায় সে জন্য ফলাফল হয় সেরা।পড়ো পাঠ্যপুস্তকের বাইরের বইও: ভালো হতে হলে শুধু পাঠ্যবই পড়লেই চলবে না। পাঠ্যবইয়ের পাশাপাশি অন্য বইও পড়তে হবে। যেমন—সাধারণ জ্ঞানের বই, জীবনী গ্রন্থমালা, উপদেশমূলক বই, সমসাময়িক বিষয়ের ওপর বই। সঙ্গে প্রতিদিন দৈনিক পত্রিকা অবশ্যই পড়তে হবে। এ ধরনের বই জ্ঞান অর্জনের পাশাপাশি বিনোদনেরও কাজ করে।