বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ১ম পত্রের গুরুত্বপূর্ণ নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো।অভিযাত্রিক১. কোন পঙিক্তটির মধ্য দিয়ে কবি অভিযাত্রিকের প্রশস্তি বর্ণনা করেছেন? ক. জয় গৌরবে হেসে ওঠে ঝলমল খ. নির্ভীক তারা পথ লয় ঠিক চিনে গ. দু’তীর শ্যামল করিয়া আনে ঘ. নদী হতে চলে, বহে সিন্ধুর পানে ২. সব যুগে যুগে সবকালে টীকা ভাস্বরে শোভে ভাল। এই পঙিক্ততে ‘ভাল’ অর্থ কী? ক. কপোল খ. কপাল গ. মস্তিষ্ক ঘ. ভাল ৩. অভিযাত্রিকের গৌরবোজ্জ্বল কীর্তিকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? ক. নদীর খ. তারকার গ. সূর্যের ঘ. পথের ৪. ‘ভাস্বর’ শব্দের অর্থ কী? ক. নিদ্রাহীন খ. দ্যুতিময় গ. প্রতিভাত ঘ. দূরীভূত ৫. ‘অভিযাত্রিক’ কবিতার মূলকথা কী? ক. দেশ ও জাতির কল্যাণই অভিযাত্রিকের উদ্দিষ্ট খ. দুর্গম পথে যাত্রাই অভিযাত্রিকের কাম্য বস্তু গ. অভিযাত্রিক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা ঘ. অভিযাত্রিক স্বেচ্ছায় মৃত্যুকে আলিঙ্গন করে ৬. ‘বৈশাখী দিন’ বলতে কবি কী বুঝিয়েছেন? ক. শুভ সূচনা খ. দুর্যোগ মুহূর্ত গ. নতুনের আগমন ঘ. দুঃখের অবসান ৭. কবির মতে মহাকাল কাদের পরিচয় লিখে রাখে? ক. কবিদের খ. দার্শনিকদের গ. অভিযাত্রিকদের ঘ.মনীষীদের ৮. কবি সুফিয়া কামাল অভিযাত্রিক কবিতায় মুক্তপথের সন্ধানী বলেছেন কাকে? ক. যুবকদের খ. বৃদ্ধদের গ. সন্ধানীদের ঘ. অভিযাত্রিকদের ৯. অভিযাত্রিক কবিতার আলোকে পথ হারালেও হার মানে না কে? ক. তরুণের তাজা প্রাণ খ. সৈনিকেরা গ. বৃদ্ধদের প্রাণ ঘ. পথিকেরা ১০. অভিযাত্রিক কবিতায় কবি ‘বিনিদ্র আঁখি’ বলে কার সঙ্গে তুলনা করেছেন? ক. সূর্য খ. তারকা গ. চন্দ্র ঘ. পাহাড় ১১. কবি সুফিয়া কামালের মতে ‘আনন্দ শতদল’ কোথায় মেলে ধরে? ক. করকমলে খ. সমাধিতে গ. পদতলে ঘ. রাজপথে # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: অভিযাত্রীক: ১. খ ২. খ ৩. খ ৪. খ ৫. গ ৬. খ ৭. গ ৮. ঘ ৯. ক ১০. খ ১১. গ।