‘যাঁরা দেশরক্ষার উদ্দেশ্যে বিনিদ্র রজনী কাটায় তাদের জন্যে জান্নাত।’ —এটি হজরত মুহাম্মদ (সা.) এর বাণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রভাষক, বিএএফ শাহীন কলেজ, কুর্মিটোলাবহুনির্বাচনী অংশ  অংশ-৯প্রিয় শিক্ষার্থীরা, এসএসসি পরীক্ষায় ইসলাম শিক্ষা বিষয় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর থাকবে। তোমাদের অনুশীলনের সুবিধার্থে কিছু নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর দেওয়া হলো। তোমরা মনোযোগ দিয়ে বহুনির্বাচনী প্রশ্নোত্তর অনুশীলন করবে। অধ্যায়-৩ ৩৯. ‘যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয়, তাদের তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত।’(সূরা আল-বাকারা: ১৫৪) —কাদের প্রসঙ্গে আল-কোরআনে এ কথা বলা হয়েছে? i. মুজাহিদদের প্রসঙ্গে ii. শহীদদের প্রসঙ্গে iii. গাজিদের প্রসঙ্গেকোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও ii৪০. আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী—i. জান্নাতে প্রবেশ করতে পারবে না। ii. ইহকালে আল্লাহ তাআলার রহমত বঞ্চিত হবে।iii. পরকালে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করবে।কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iii অধ্যায়-৪ ১। একজন মুসলমান অন্য পিপাসার্ত মুসলমানকে পানীয় দিলে আল্লাহ তাআলা কোন পাত্র থেকে তাকে বেহেশতে পানীয় দেবেন? (ক) সোনার পাত্র (খ) সিলমোহরকৃত পাত্র (গ) কাচের পাত্র (ঘ) রুপার পাত্র২। কে ফেরেশতা কর্তৃক লিখিত আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের তালিকায় নিজের নাম প্রথম দেখে এর কারণ জিজ্ঞেস করলেন?(ক) হজরত মুআবিয়া (রা.) (খ) হজরত আবু বিন আলম (রা.) (গ) হজরত আবু বিন হারিস (রা.) (ঘ) হজরত আবু বিন হুরায়রা (রা.) ৩। ‘যারা দেশরক্ষার উদ্দেশ্যে বিনিদ্র রজনী কাটায় তাদের জন্যে জান্নাত।’ —এটি কার বাণী? (ক) আল্লাহ তাআলার (খ) হজরত মুহাম্মদ (সা.) (গ) হজরত ঈসা (আ.) (ঘ) হজরত সুলায়মান (আ.)৪। মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট কয় ব্যক্তির ওপর মহানবী হজরত মুহাম্মদ (সা.) লা’নত করেছেন? (ক) ১০ ব্যক্তি (খ) ৮ ব্যক্তি (গ) ৭ ব্যক্তি (ঘ) ১২ ব্যক্তি৫। বাহ্যিকভাবে চরিত্রবান বলে অভিহিত হলেও কোনটির অভাবে একজন মুসলিম সত্যিকারভাবে সৎ গুণাবলির অধিকার থেকে বঞ্চিত হবেন? (ক) অন্তরে তাকওয়ার অভাবে (খ) সত্যবাদিতার অভাবে (গ) আমানতদারীর অভাবে (ঘ) সৎ চরিত্রের অভাবে ৬। মহানবী হজরত মুহাম্মদ (সা.) বলেন, ‘মুমিনদের ওয়াদা ঋণস্বরূপ।’ এ থেকে বোঝা যায়, ওয়াদা পালন করা প্রত্যেক মুমিনের—(ক) ধর্মীয় দায়িত্ব (খ) আবশ্যিক দায়িত্ব ও কর্তব্য (গ) অবশ্যকর্তব্য ঈমানের দাবি (ঘ) নৈতিক দায়িত্ব ৭। সাইফুল নিয়মিত ধূমপান করেন। তিনি বুঝতে পারেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ অবস্থায় তিনি ধূমপান ত্যাগ করার জন্য প্রথমে কোন পদক্ষেপটি গ্রহণ করবেন?(ক) নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগাবেন (খ) আইন মেনে চলবেন (গ) বন্ধুদের সঙ্গ এড়িয়ে চলবেন (ঘ) ধীরে ধীরে বন্ধ করতে চেষ্টা করবেন ৮। মানুষ আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ যদি চরম শত্রু হয় তাহলে তুমি কী করবে? (ক) সেবা করব (খ) সম্মান করব (গ) ভালোবাসব (ঘ) উপযুক্ত শিক্ষা দেব ৯। বন্ধুত্বের পাঁচটি গুণ—। বন্ধুমত্তা, সৎ স্বভাব, পাপচারী না হওয়া, বিদআতি না হওয়া, দুনিয়াসক্ত না হওয়া। খালি ঘরে কোন বিশিষ্ট ব্যক্তির নাম বসবে? (ক) মুসা আল-খারিযমী (খ) ইয়াকুত ইবন আবদুল্লাহ (গ) ইমাম গাযযালী (র.) (ঘ) ইবন জারীর তাবারী ১০। আমজাদ একজন মুসলমান। তার নিষ্ঠাবান ও সৎকর্মশীল হতে না পারার জন্য কোন কারণটি দায়ী? (ক) ইলমে তাসওউফ চর্চার অভাব (খ) তাকওয়ার অভাব (গ) শালীনতার অভাব (ঘ) স্বদেশপ্রেমের অভাব ১১। আজ আমাদের মধ্যে শান্তি নেই। আমরা ইবাদাতবন্দেগি করে কোনো রকম সুফল পাচ্ছি না। এর পেছনে অন্যতম কারণ হলো— (ক) ফিকহচর্চা ছেড়ে দেওয়া (খ) ইলমে তাসাওউফচর্চা ছেড়ে দেওয়া (গ) বিজ্ঞানচর্চা থেকে দূরে থাকা (ঘ) হাদিসচর্চা থেকে দূরে সরে যাওয়া। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালসঠিক উত্তর: ইসলাম শিক্ষা: বহুনির্বাচনী অংশ-৯: অধ্যায়-৩: ৩৯. খ, ৪০. ঘ।অধ্যায়-৪: ১. খ, ২. খ, ৩. খ, ৪. ক, ৫. ক, ৬. গ, ৭. ক, ৮. ক, ৯. গ, ১০. খ, ১১. খ।