জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসায় উদ্যোগ থেকে অধ্যায়-ভিত্তিক জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর আলোচনা করব।অধ্যায়-১জ্ঞানমূলক প্রশ্নপ্রশ্ন: জে বি সের মতে, শিল্পোদ্যোক্তা কী?উত্তর: একজন অর্থনৈতিক প্রতিনিধি।প্রশ্ন: উদ্যোক্তার মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কী?উত্তর: স্বাধীনতা।প্রশ্ন: উদ্যোক্তা কে?উত্তর: যিনি শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন।প্রশ্ন: উদ্যোগ বিষয়টি সর্বপ্রথম কে প্রচলন করেন?উত্তর: রিচার্ড ক্যানটিলন।প্রশ্ন: সফল উদ্যোক্তা সিদ্ধান্ত নেন কীভাবে?উত্তর: বিচার-বিশ্লেষণের মাধ্যমে।প্রশ্ন: উদ্যোক্তাদের চরিত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী? উত্তর: সাফল্য অর্জনে তীব্র আকাঙ্ক্ষা।প্রশ্ন: শিল্পোদ্যোগ বা ব্যবসায় উদ্যোগ বলতে কী বোঝায়?উত্তর: লাভবান হওয়ার আশায় লোকসানের সম্ভাবনা জেনেও ঝুঁকি নিয়ে শিল্প প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাওয়া।প্রশ্ন: কারা শিল্পোদ্যোগের নবদিগন্ত উন্মোচন করেন?উত্তর: উদ্যোক্তা।প্রশ্ন: ‘উদ্যোক্তা এমন একজন ব্যক্তি যিনি তার সৃজনশীল ও উদ্ভাবনী শক্তি দ্বারা কোনো প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন ও উন্নয়নে গতিশীলতা সঞ্চার করেন’ -এ মন্তব্যটি কে করেন?উত্তর: জোসেফ এ সুমপিটার।প্রশ্ন: ঝুঁকি আছে জেনেও লাভের আশায় কষ্টসাধ্য কাজে হাত দেওয়াকে কী বলে? উত্তর: উদ্যোগ।প্রশ্ন: উদ্যোক্তার অর্থনৈতিক বৈশিষ্ট্যের মধ্যে কী রয়েছে?উত্তর: পেশাগত অভিজ্ঞতা।প্রশ্ন: ‘উদ্যোক্তা হচ্ছেন একজন প্রতিনিধি’—এটি কার উক্তি?উত্তর: রিচার্ড ক্যানটিলনের।প্রশ্ন: উদ্যোক্তার সামাজিক বৈশিষ্ট্য কী?উত্তর: নেতৃত্ব।প্রশ্ন: পরিমিত পরিমাণ ঝুঁকি গ্রহণ সফল উদ্যোক্তার কী?উত্তর: একটি বড় বৈশিষ্ট্য/একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।প্রশ্ন: উদ্যোক্তা সৃষ্টি বা উদ্যোক্তা সৃষ্টির গতি বৃদ্ধি করা যায় কীভাবে?উত্তর: শিক্ষা, প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে।প্রশ্ন: আবিষ্কৃত জিনিস বা ধারণাকে কাজে প্রয়োগ করে থাকেন যিনি, তাকে কী বলা হয়?উত্তর: উদ্ভাবনকারী।প্রশ্ন: একজন সফল উদ্যোক্তা কী ধরনের গুণের অধিকারী?উত্তর: গতিশীল নেতৃত্ব।প্রশ্ন: সফল উদ্যোক্তারা কোন শক্তিবলে উৎপাদন প্রক্রিয়ায় নতুন কৌশল গ্রহণ এবং তা ব্যবহার করেন?উত্তর: উদ্ভাবনী শক্তি ।প্রশ্ন: ‘শিল্প উদ্যোক্তা একজন অর্থনৈতিক প্রতিনিধি’ এটি কার কথা?উত্তর: জে বি সে।প্রশ্ন: সফল উদ্যোক্তা প্রতিষ্ঠানের কোন সম্পদ পূর্ণ ব্যবহার করতে সক্ষমতার পরিচয় দেন?উত্তর: বস্তুগত ও জনসম্পদ।এসএসসি পরীক্ষার মডেল টেস্ট-৭ এর সঠিক উত্তর: ১. গ ২. ক ৩. খ ৪. গ ৫. ঘ ৬. খ ৭. ক ৮. ঘ ৯. ক ১০. ঘ ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. ক ২৬. গ ২৭. গ ২৮. ক ২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. খ ৩৪. ক ৩৫. গ ৩৬. গ ৩৭. ঘ ৩৮. ক ৩৯. খ ৪০. গ।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল