‘হিলফুল ফুজুল’ হচ্ছে একটি শান্তিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর  অংশ-৯এসএসসি পরীক্ষায় সৃজনশীল অংশে ছয়টি প্রশ্নে ১৮ নম্বরের জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন লিখতে হবে। অধ্যায়-৪অনুধাবনমূলকপ্রশ্ন: আদলের বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।উত্তর: যার যা প্রাপ্য, তাকে তা প্রদান করাই হলো আদল। আদলের যেসব বৈশিষ্ট্য রয়েছে তা হলো—১. আদল হবে পবিত্র কোরআন ও সুন্নাহভিত্তিক।২. এ ক্ষেত্রে মাতাপিতা, পুত্র-কন্যা, আত্মীয়-অনাত্মীয়, আপন-পর, উঁচু-নিচু, ধনী-দরিদ্র, সবল-দুর্বলে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান।প্রশ্ন: হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে ইবাদত কবুল হয় না কেন?উত্তর: হারাম উপার্জন মানবতাবিরোধী, ন্যায়নীতিহীন এবং মানুষের জন্যে ক্ষতিকর। হারাম উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করলে ইবাদত কবুল হয় না। কারণ, হারাম উপার্জন দিয়ে যে খাদ্য ও পোশাক কেনা হয়, ইসলামের দৃষ্টিতে তা-ও হারাম বলে গণ্য হয়।প্রশ্ন: পরিষ্কার-পরিচ্ছন্ন লোকদের আল্লাহ তাআলা ভালোবাসেন কেন?উত্তর: আল্লাহ তাআলা পবিত্র। তাই তিনি পবিত্রতা ও পরিচ্ছন্নতাকে ভালোবাসেন। যারা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, তাদের যেমন আল্লাহ তাআলা ভালোবাসেন, তেমনি অন্যরাও ভালোবাসেন।অধ্যায়-৫জ্ঞানমূলক প্রশ্ন১. আইয়ামে জাহেলিয়া অর্থ কী?উত্তর: অন্ধকারাচ্ছন্ন যুগ।২. মহানবী (সা.) কত সালে জন্মগ্রহণ করেন?উত্তর: ৫৭০ সালে।৩. ‘হিলফুল ফুজুল’ কী?উত্তর: একটি শান্তিসংঘ, যা রাসূল (সা.) মক্কার শান্তিকামী উত্সাহী যুবকদের নিয়ে গঠন করেছিলেন।৪. হজরত আবু বকর (রা.) কোন সালে জন্মগ্রহণ করেন?উত্তর: ৫৭৩ সালে।৫. কাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয়?উত্তর: হজরত আবু বকর (রা.)-কে।৬. কত বছর বয়সে হজরত উসমান (রা.) ইসলাম গ্রহণ করেন? উত্তর: ৩৪ বছর।৭. কামুন দুর্গ কোথায়? উত্তর: খাইবারে।৮. ‘কানুন ফিততিব’ গ্রন্থখানি কে প্রণয়ন করেন?উত্তর: ‘কানুন ফিততিব’।৯. ‘কিতাবুল জিবার’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?উত্তর: গণিতশাস্ত্রের।১১. মক্কা বিজয়ের আগে আরবের লোকেরা কাবাঘরে কয়টি মূর্তি স্থাপন করেছিল?উত্তর: ৩৬০টি।১২. হজরত মুহাম্মদ (সা.)-এর দুধ-ভাইয়ের নাম কী ছিল?উত্তর: আবদুল্লাহ।১৩. মহানবী (সা.) কত বছর বয়সে নবুওয়াতপ্রাপ্ত হন?উত্তর: ৪০ বছর বয়সে।১৪. মহানবী (সা.) তাঁর প্রিয়তমা সহধর্মিণী ও স্নেহপরায়ণ চাচাকে হারান নবুওয়াতের কোন বছরে?উত্তর: দশম বছরে।১৫. মুসলিম জাহানের প্রথম খলিফা কে ছিলেন?উত্তর: হজরত আবু বকর সিদ্দিক (রা.)।১৬. হজরত আবু বকর (রা.) কোন গোত্রে জন্মগ্রহণ করেন?উত্তর: মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে।১৭. বয়স্কদের মধ্যে কে প্রথম ইসলাম গ্রহণ করেন?উত্তর: ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর (রা.)।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল