দুই অঙ্কের যেকোনো একটি সংখ্যা এবং সেই সংখ্যার উল্টো সংখ্যাটির পার্থক্য করলে ফলাফলের মাঝে ‘9’-এর একটি খেলা দেখা যায়।দুই অঙ্কের যেকোনো একটি সংখ্যা নিই। ধরা যাক, সংখ্যাটি 54। এবার একে উল্টে দিই। অর্থাৎ 45। এবার 54 আর 45 এর পার্থক্য বের করা যাক।54-45=9এবার, এমন একটি সংখ্যা নেওয়া যাক, যে সংখ্যাটির সঙ্গে তার উল্টো সংখ্যাটির পার্থক্য হবে একটি দুই অঙ্কের সংখ্যা। যেমন, 74। এর উল্টো 47। আগের মতোই দুটো সংখ্যার পার্থক্য নির্ণয় করা যাক।74-47=27এবার, ফলাফলের সংখ্যাটির অঙ্ক দুটি যোগ করা যাক।7+2=9দুই অঙ্কের যে সংখ্যাই নেওয়া হোক না কেন (11, 22, 33, 44, 55 ইত্যাদি এজাতীয় সংখ্যা ছাড়া), সে সংখ্যাটির এবং তার উল্টো সংখ্যাটির পার্থক্য নির্ণয় করলে দেখা যাবে, ফলাফল যদি এক অঙ্কের হয়, তার মান হবে 9 এবং দুই অঙ্কের হলে অঙ্ক দুটির যোগফল হবে 9! বন্ধুরা, লক্ষ করে দেখো, পার্থক্য এক অঙ্কের সংখ্যা বা দুই অঙ্কের সংখ্যাই হোক না কেন, সংখ্যাটির অঙ্কের যোগফল 9ই হবে। কারণ, এক অঙ্কের 9 সংখ্যার আগে অর্থাৎ, দশকের ঘরে একটি 0 (শূন্য) কিন্তু বিবেচনা করা যায়! আমার কথাটি প্রতিষ্ঠা করার জন্য আরও কিছু সংখ্যা নিয়ে পরীক্ষা করা যাক।63-36=27এখানে, 27 এর ক্ষেত্রে 2+7=9 এবার,76-67=932-23=921-12=9আবার, 90-09=8181 এর ক্ষেত্রে 8+1=9একইভাবে, 91-19=7272 এর ক্ষেত্রে 7+2=965-56=910-01=9বন্ধুদের সঙ্গে আড্ডার আসরে এই সংখ্যার খেলা খেলে খুব সহজেই কিন্তু চমক সৃষ্টি করা যায়। কাউকে বললে দুই অঙ্কের একটি সংখ্যা নিয়ে তার সঙ্গে তার উল্টো সংখ্যার পার্থক্য নির্ণয় করতে। কিছুক্ষণ পরে বলে দিলে ফলাফলের অঙ্ক দুটির যোগফল 9! যে বিষয়টি জানে না, সে কিন্তু বেশ চমৎকৃত হবে। কিন্তু আসল রহস্য তো লুকিয়ে আছে তোমার কাছে!মাহজাবীন ফাতেমা কবীর ভিকারুননিসা নূন কলেজসার্বিক তত্ত্বাবধানেবাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি http://www.matholympiad.org.bd