কবির বকুল

কবির বকুল
কবির বকুল

কবির বকুল গীতিকার। লিখেছেন অসংখ্য গান। পেয়েছেন পরপর তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। গত বছর তিনি একটি নাটক লিখেছিলেন। নাম কাজলের অন্তর্ধান। আবারও তিনি নাটক লিখলেন। তাঁর এবারের নাটকের নাম দেয়ালের ওপারে আছে আকাশ। পরিচালনা করছেন নুজহাত আলভী আহমেদ। অভিনয় করছেন অপি করিম ও সজল। কবির বকুল বলেন, ‘আমি গানের মানুষ। গত বছর একটি নাটক লিখেছিলাম। অনেকেই প্রশংসা করেছিলেন। এবার ঈদ উপলক্ষে একটি নাটক লিখেছি।’ তিনি জানালেন, দেয়ালের ওপারে আছে আকাশ ঈদে প্রচারিত হবে বাংলাভিশনে।