দাদা হলেন অভিনেতা উজ্জল

সিনেমায় অনেকবার দাদা হয়েছেন। এবার সত্যি সত্যি নাতনির মুখ দেখলেন একসময়ের জনপ্রিয় অভিনেতা উজ্জল। গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তার ছেলে জিয়া আশরাফের স্ত্রী তানজিনা ফেরদৌস। জন্মের সময় বাচ্চার ওজন ছিল ২.৮০ কেজি। বর্তমানে মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।

ছেলের বউ-নাতনি উভয়কেই খুব তাড়াতাড়ি বাসায় নিয়ে যেতে পারবেন বলে জানালেন উজ্জল। বললেন, ‘আমরা খুবই খুশী। আমাদের পরিবারের প্রতিটি সদস্যা আনন্দিত। সবাই আমার নাতনির সুস্থ ও সুন্দর জীবন কামনা করে দোয়া করবেন।’
প্রথম সন্তানের পিতা হওয়ার অনুভূতি জানাতে গিয়ে উজ্জলের ছেলে জিয়া আশরাফ বলেন, ‘বাবা হওয়ার অনভূতি আসলে ভাষায় প্রকাশ করা যায় না।’
বর্তমানে উজ্জল বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন।