রাহার 'উপলব্ধি'

অভিনেত্রী ও মডেল রাহা আত্মহত্যা করেন গত ২২ মার্চ। বিটিভিতে আজ রাত নয়টায় প্রচারিত হবে রাহার অভিনীত নাটক উপলব্ধি। লিখেছেন সালেহ আহম্মেদ। নাটকটির পরিচালক ইমরান হোসেন জানান, উপলব্ধি ছিল রাহার শেষ এক ঘণ্টার নাটক। নাটকে তাঁর চরিত্রটির নাম ময়না। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। স্বামী কুদ্দুস বেকার, বখাটে ও জুয়াড়ি। সব ধরনের খারাপ কাজের সঙ্গে তাঁর যোগাযোগ। স্ত্রীর উপার্জনে সংসার চলে। ময়নাকে নিয়ে স্বামীর অসংখ্য অভিযোগ। আর তা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় অশান্তি।নাটকটিতে আরও অভিনয় করেছেন ভাবনা, শাহাদাত্ হোসেন প্রমুখ।