নীল বোতাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইতে আজ সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে দেখানো হবে নাটক নীল বোতাম। হুমায়ূন আহমেদের লেখা থেকে নাট্যরূপ দিয়েছেন ওয়াহিদ ইবনে রেজা, পরিচালনা করেছেন আলভী আহমেদ। অভিনয় করেছেন হুমায়ুন ফরীদি, জয়া আহসান, মাজনুন মিজান প্রমুখ। আড্ডাবাজ রঞ্জুর জীবনে হঠাৎ আসে এষা। রঞ্জুর জীবনটা এলোমেলো হয়ে যায়। দিনের পর দিন সে এষাদের বাড়িতে যেতে থাকে। এ জন্য নানা বাহানা, নানা ছলছুতোর আশ্রয় নেয় সে। বাস্তবতার বাইরে অন্য এক জগৎ গড়ে তোলে রঞ্জু। সে জগতে আছে শুধু সে আর এষা। ওই জগতে তারা যেন স্বামী-স্ত্রী। একদিন এষার কাছ থেকে ধার নেওয়া একটি বইয়ের ভেতর থেকে খসে পড়ে একটি নীল বোতাম। এষার জামায় অলংকারের মতো ঝুলে থাকা নীল বোতামটি রঞ্জু যত্ন করে রেখে দেয়। তার চোখে নীল বোতামটি হয়ে ওঠে এক নীল অপরাজিতা।