‘এই শুট থেকে ফেরার পর দেখি আমার বাসায় ডাকাতি হয়েছে’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোভান, চয়নিকা চৌধুরী, নাসির উদ্দিন খানদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
ভালোবাসা দিবসের নাটকে অভিনয় করছেন ফারহান আহমেদ জোভান। সেই নাটকের ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘যে কথা হয়নি বলা।’ সেখানে পরিচালক মোস্তফা কামাল রাজ মন্তব্য করেছেন, ‘কেন বলা হয়নি, দাদা?’ জোভানের মন্তব্য, ‘দাদা, সুযোগ পাইনি বলার।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
পরিচালক চয়নিকা চৌধুরী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যোগ্যতার জায়গায় যখন যোগ্য মানুষ পৌঁছে যায়, তখন সেখানে থাকে বিনয় আর কৃতজ্ঞতাবোধ। কারণ, যে যত বড় হয়, সে ততই বিনয়ী হয়। আর যোগ্যতার জায়গায় যখন অযোগ্য মানুষ হঠাৎ করে সব পেয়ে যোগ্য হয়, তখন সেখানে থাকে শুধুই অহংকার। আর অহংকার হচ্ছে পতনের মূল, পতন তার হবেই। শুধু থাকে সময়ের অপেক্ষা।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
‘মাস্টার’ সিনেমা নিয়ে নেদারল্যান্ডস চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছেন অভিনেতা নাসির উদ্দিন খান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নেদারল্যান্ডসে পা রাখার পর থেকেই এক সপ্তাহ ধরে আঁধারঘেরা কুয়াশা, আজ ঝলমলে রোদ উঠেছে। ফেস্টিভ্যালের আজকের এই সমাপনী দিনে এ যেন গতকাল বাংলাদেশের ছবি “মাস্টার”–এর মুকুট জয়ে কাকতালীয় উপহার।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
অভিনেত্রী সুষমা সরকার প্রশংসা পাচ্ছেন ধারাবাহিক নাটক দিয়ে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
কদিন আগেই অভিনয়শিল্পী আবদুল্লাহ আল সেন্টুর বাসায় ডাকাতি হয়েছে। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি এত মূল্যবান কোনো কিছু হয়তো কেউ না। আমাকে ফিরে পাওয়ার আশায় তুমি হৃদয় ভেঙে কেঁদো না! এই শুট থেকে ফেরার পর দেখি আমার বাসায় লুট ও ডাকাতির ঘটনা।’
ছবি: ফেসবুক থেকে