‘আমাদের একসঙ্গে ১৪টি বছর কেটে গেল’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মধ্য দিয়ে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
অভিনেত্রী সাফা কবির এখন যুক্তরাষ্ট্র। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন,‘মাইকেল জ্যাকসনের একজন ভক্ত হিসেবে, এই মুহূর্তটি ক্যামেরাবন্দী না করে আমি পারলামই না। যখনই আমি হলিউড ওয়াক অব ফেমে পা রাখলাম, তখন কেবল তাঁর নামটিই খুঁজছিলাম। আর যখন শেষ পর্যন্ত নামটি দেখতে পেলাম, আমার মন এক অদ্ভুত খাঁটি আনন্দে ভরে উঠল। লস অ্যাঞ্জেলেসের এই স্মৃতিটি আমার হৃদয়ে চিরকাল অমলিন থাকবে।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
যুক্তরাষ্ট্রে একাধিক কনসার্টে গান করছেন গায়িকা দিলশাদ নাহার কনা। তিনি লাল পোশাকে ছবিটি পোস্ট করে লিখেছেন,‘যখন আপনার ছবি তুলে দেওয়ার মতো কেউ থাকে না, তখন আয়নাটিই হয়ে ওঠে সেরা বন্ধু।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
থাইল্যান্ডে ঘুরছেন অভিনেতা জুনায়েদ বোগদাদি। তিনি পছন্দের জায়গার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘কিছু জায়গা শুধু ঘুরে দেখার জন্য নয়, হৃদয়ে জমিয়ে রাখার জন্য।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
পরিচয় ১৪ বছরের। সেই বন্ধুকেই গত বছর বিয়ে করেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। তিনি স্বামীর সঙ্গে ছবিটি পোস্ট করে লিখেছেন,‘তোমাকে আমার জীবনে পেয়ে নিজেকে সত্যি অত্যন্ত ভাগ্যবান মনে করি। শুভ জন্মদিন, আমার সেরা বন্ধু, আমার নিরাপদ আশ্রয় এবং চিরকালের মানুষটিকে। আমাদের একসঙ্গে ১৪টি বছর কেটে গেল, আর বাকি জীবনটাও এভাবেই কাটবে। তুমি আমার সঙ্গেই আটকে আছ!’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও নিয়মিত ফেসবুকে সরব থাকেন অভিনেত্রী কেয়া পায়েল। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন,‘তুই আমার সব চাওয়ায় চুপকথা, রূপকথায়।’
ছবি: ফেসবুক থেকে