মেপে মেপে হাসে চালাক মানুষেরা...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। গায়ক পান্থ কানাই, অভিনয়শিল্পী আরশ খান, নাজনীন নীহাদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
গায়ক পান্থ কানাই মাঝেমধ্যে রিকশায় ঘোরাফেরা করেন, এ সময় তিনি গানও করেন। তিনি লিখেছেন, ‘মাঝেমধ্যে রিকশা নিয়ে এদিক-ওদিক যাই আর মন খুলে চিৎকার করে গান গাই। আমার ভালো লাগে।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
নাজনীন নীহাকে দেখা যাবে ভালোবাসা দিবসের নাটক ‘যে কথা হয়নি বলা’তে। তিনি ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অব্যক্ত প্রেমের গল্প নিয়ে।’ এদিকে তাঁর অফিশিয়াল ফেসবুক গ্রুপে ছবিটি পোস্ট করে লেখা হয়েছে, ‘একটা চাহনি, আর মুহূর্তেই মনটা আটকে যায়—এই তো নীহা।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
ভালোবাসা দিবসের নাটক নিয়ে ব্যস্ত আরশ খান। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ঘৃণায় ভাসছি ইদানীং, সঙ্গী চাঁদ কখনো পূর্ণিমা। জীবনটাই অবাস্তব, বাস্তব শুধু সিনেমা।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
পরিচালক দেবাশীষ বিশ্বাস নির্বাচনকে সামনে রেখে লিখেছেন, ‘আমার ভোট আমি সেখানেই দেব, যেখানে সিনেমায়, নাটকে, গানে, অভিনয়ে, উপস্থাপনায়, মঞ্চের যেকোনো কাজে কিংবা নিজস্ব ধর্মচর্চায় কোনো রূপ বাধার সম্মুখীন হব না বা হওয়ার বিন্দুমাত্র সম্ভাবনাও থাকবে না।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
অভিনেত্রী মনিরা মিঠু হাসিমাখা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘মেপে মেপে হাসে চালাক মানুষেরা। আমি হাসলে কয়েকটি মশা ঢুকে যায়।’ সেখানে তাসলিম হাসান লিখেছেন, ‘সব সময় হাসিমুখে থাকা ভালো, আপনার অভিনয় ভালো লাগে।’
ছবি: ফেসবুক থেকে