সময় খুবই কম, তাই অন্যের কথা ভেবে এটি নষ্ট করবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে তারকারা বেশির ভাগ সময় সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলো বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৪
লাক্স তারকা সামিয়া অথৈ নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। এই স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে জুড়ে দিয়েছেন, আত্মবিশ্বাস নীরব, নিরাপত্তাহীনতা জোরালো।’
২ / ৪
অভিনয়শিল্পী সালহা খানম নাদিয়া সম্প্রতি বিয়ে করেছেন। বিয়ের পর স্বামীসহ ঘুরে বেড়াচ্ছেন। বিভিন্ন স্থানের স্থিরচিত্রও ফেসবুকে পোস্ট করছেন। একাধিক স্থিরচিত্র পোস্ট করে এই তারকা বলছেন, ‘ইতিবাচকতা ও সজীবতা হচ্ছে আপনার সুখী থাকার কারণ।’
৩ / ৪
২৫ বছর ধরে অভিনয় করছেন তাহমিনা সুলতানা মৌ। চলচ্চিত্র ছাড়া অভিনয়ের সব মাধ্যমে কাজ করেছেন তিনি। তবে প্রস্তাব পাননি যে তা নয়, কিন্তু আস্থা ও বিশ্বাসের ঘাটতি থাকায় নিজের চলচ্চিত্র যাত্রা ওই সময়টায় করেননি। ২০২৪ সালে এসে চলচ্চিত্রেও কাজ শুরু করেছেন তিনি। সোহেল আরমান পরিচালিত ছবিটির নাম ‘সংবাদ’। এখন তিনি দেশের বাইরে আছেন। স্থিরচিত্রটি ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘আপনার সময় খুবই কম, তাই অন্যের কথা ভেবে এটি নষ্ট করবেন না। শামীমা তুষ্টি
৪ / ৪
অভিনয়শিল্পী শামীমা তুষ্টি ঘুরতে বেরিয়েছেন। এই স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘আনন্দে জীবনকে উপভোগ করুন।’