ভাইয়া যতই বাহানা করো না কেন আমার তোমাকেই চাই...

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
ঈদে একসঙ্গে ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’, ‘দম’সহ তিনটি সিনেমা মুক্তি পেয়েছে চঞ্চল চৌধুরীর। বিভিন্ন চরিত্রে অভিনয় করা এই অভিনেতা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যে হাসে, সে কিন্তু কাঁদেও।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
কাজিন (খালাতো ভাই-বোন) সঙ্গে প্রেমের গল্প নিয়েই নাটক ‘তোমাকে চাই’। সেই নাটকের প্রচারণায় জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘ভাইয়া, যতই বাহানা করো না কেন আমার তোমাকেই চাই।’ সংলাপটা নাটকের গ্রুপগুলোয় আলোচিত হচ্ছে।
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
ফারহান আহমেদ জোভান ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমার সকল প্রেম আর ভালো লাগা কাজের মধ্যেই। এত এত মানুষ আমার কাজ দেখে, ভালোবাসে-গত কয় বছরের ঈদের কাজগুলোই তার বড় প্রমাণ। আর এই ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তাই প্রতিদান হিসেবে আমি আপনাদের দিতে চাই আরও অনেক ভালো কাজ।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
অভিনয়শিল্পী আ খ ম হাসান এক যুগ আগের শুটিংয়ের একটি আড্ডার মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, ‘শুটিংয়ের ফাঁকে নাটকের কলাকুশলীদের ফটোসেশন।’ এক ভক্তের মন্তব্য, আরেকটা ‘সাকিন সারিসুরি’ নাটক দেখতে চাই।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
অভিনেত্রী ফারজানা ছবি ফেসবুক ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘এক মানুষের মাঝে সহস্র মানুষের বসবাস, সেই অদেখা মানুষগুলো আবিষ্কারের কঠিন কর্মটি করেন একজন অভিনয়শিল্পী।’
ছবি: ফেসবুক থেকে