এমন দরদি অথচ দরাজ কণ্ঠ কে শুনেছে কবে!

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময় সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলো বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৩
দেশবরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর আজ জন্মদিন। দেশের সংগীতশিল্পী থেকে শুরু করে অনেক ভক্ত-শ্রোতা দিনটিতে এই শিল্পীকে শুভেচ্ছা জানিয়েছেন। সংগীতশিল্পী কনকচাঁপা ফেসবুকে লিখেছেন, ‘শুভ জীবন হে কিংবদন্তি। আল্লাহ আপনাকে সুদীর্ঘ সুস্থ আয়ু দিন। আমাদের আশীর্বাদ করার জন্য অনেক দিন বেঁচে থাকুন। এমন দরদি অথচ দরাজ কণ্ঠ কে শুনেছে কবে! আপনার গান শুনলে বারবার এই বাক্যই মনে হয় হাদী ভাই। আবার আপনার সুস্থ, সুখী ও সমৃদ্ধ জীবন কামনা করছি। শুভ জীবন।
২ / ৩
ঢালিউডের একসময়ের দাপুটে নায়িকা শাবনূর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে পরিবার নিয়ে থাকেন। এর মধ্যে নতুন একটি ছবির শুটিংও শুরু করেছেন। ঢাকায় ‘রঙ্গনা’ নামের সেই ছবির প্রথম লটের শুটিং করে এখন সিডনিতে আছেন। একমাত্র সন্তান আইজানের একটি স্থিরচিত্র ফেসবুকে পোস্ট করে শাবনূর লিখেছেন, ‘আমার সকল সুখের উৎস!’
৩ / ৩
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের আজ জন্মদিন। দুই দেশের বিনোদন অঙ্গনে তাঁর সহকর্মীদের পাশাপাশি ভক্তরাও ফেসবুকে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। নিজের জন্মদিনে ভক্তদের বিশেষ উপহারও দিলেন এই অভিনেত্রী। প্রকাশ করেছেন ‘ওসিডি’র একঝলক! জয়াকে দেশের গুণী অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা জন্মদিনের শুভেচ্ছায় বলেছেন, ‘শুভ জন্মদিন প্রিয় জয়া। বারবার ফিরে আসুক দিনটি। ভালোবাসা সব সময়।’