নেপালে পুরস্কার পেল ‘পাতালঘর’ ও ‘সাঁতাও’

সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে পাতালঘর; সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা হিসেবে ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ পেয়েছে সাঁতাও।কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ফিচার সিনেমা হিসেবে ‘দন কিহোতে পুরস্কার’ পেয়েছে ‘পাতালঘর; সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা হিসেবে ‘গৌতম বুদ্ধ পুরস্কার’ পেয়েছে সাঁতাও। গত সোমবার রাতে উৎসবের সমাপনী দিনে নেপালের কাঠমান্ডুতে পুরস্কার ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ উৎসবে ৩৫টি দেশের ৯৫টি সিনেমা প্রদর্শিত হয়েছে।

৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) গত বছর পাতালঘর সিনেমার বিশ্ব প্রিমিয়ার হয়। মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নুর ইমরান।

অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, মামুনুর রশীদ, সালাহউদ্দিন লাভলু, গিয়াস উদ্দিন সেলিম, ফজলুর রহমান বাবু, আফসানা মিমি প্রমুখ।

গণ-অর্থায়নে নির্মিত চলচ্চিত্র সাঁতাও গত ২৭ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পেয়েছে। খন্দকার সুমন পরিচালিত এ সিনেমায় মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। গত জানুয়ারি মাসে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানোরমা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয় সিনেমাটি।