‘এটা দেখে আমার রাজশাহীর মেয়েটার জন্য গায়ে কাঁটা দিচ্ছিল’

বিনোদন জগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
গতকাল থেকে ঢাকা ও ঢাকার বাইরে সিঙ্গেল সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘রাক্ষস’ সিনেমা। সিনেমাটি কেমন সাড়া পেয়েছে সেটা নিয়ে নায়ক সিয়াম আহমেদ লিখেছেন, ‘আমরা অনেকবার বলেছি, ‘রাক্ষস’ শুধু মাল্টিপ্লেক্স না, সিঙ্গেল স্ক্রিনের জন্যও পয়সাউশুল সিনেমা। আজ থেকে সিঙ্গেল স্ক্রিনে ঢুকল ‘রাক্ষস।’ দর্শকদের ক্রেজিনেসে আমরা মুগ্ধ! সারা দিন হলমালিকদের কাছ থেকে যে রেসপন্সের কথা জানলাম, তাতে সামনের সপ্তাহে এই হলসংখ্যা শুধু বেড়েই যাচ্ছে, নিশ্চিত।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’–এ সেরা হয়েছিলেন মেহজাবীন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘লাক্স গালার জন্য প্রস্তুতি নেওয়াটাও যেন আসল অনুষ্ঠানের মতোই উত্তেজনাপূর্ণ ছিল। অপেক্ষা, উচ্ছ্বাস—সবকিছু মিলে ধীরে ধীরে গড়ে উঠছিল এক সুন্দর রাতের আবহ।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
অস্ট্রেলিয়া ঘুরতে গিয়ে ছবিটি পোস্ট করেছেন খায়রুল বাসার। পাখির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘মানুষ আমি, আমার কেন পাখির মতো মন।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৪ / ৫
দেড় যুগ আগের স্মৃতি স্মরণ করেছেন অভিনেত্রী সৈয়দা তাজ্জি। তিনি ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হয়েছিলেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আমি ঠিক এই একই জায়গায় দাঁড়িয়ে ছিলাম প্রায় ১৮ বছর আগে। সময় কত দ্রুত চলে যায়! এটা দেখে আমার রাজশাহীর মেয়েটার জন্য গায়ে কাঁটা দিচ্ছিল। আর একই সঙ্গে ভীষণ নস্টালজিক লাগছে। সত্যিই, যেন জীবনের এক পূর্ণ বৃত্ত সম্পূর্ণ হওয়ার মুহূর্ত।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৫
‘চক্র–২’–এর প্রচারণায় তৌসিফ মাহবুব ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘রাস্তায় জ্যামে থাকার নাটক সাজিয়ে গার্লফ্রেন্ডের সঙ্গে প্রতারণা।’
ছবি: ফেসবুক থেকে