ব্ল্যাকপিংকের লিসার প্রথম একক

লিসাশিল্পীর ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম স্টুডিও অ্যালবাম ‘অলটার ইগো’ নিয়ে আসছেন ব্ল্যাকপিংক তারকা লিসা। আগামী বছরের ২৮ ফেব্রুয়ারিতে অ্যালবামটি মুক্তি পাবে বলে জানিয়েছে থাই র‍্যাপার লিসা।

এই বছরের ১৬ আগস্ট প্রকাশিত ‘নিউ উইমেন’ গান প্রকাশ করে শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছেন তিনি। গানটির জন্য এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডস জিতেছেন তিনি।

লিসা
ইনস্টাগ্রাম থেকে

এর আগে গত ২৮ জুন ‘রকস্টার’ শিরোনামে আরেকটা গান প্রকাশ করেন লিসা।
১৩ বছর বয়সে দক্ষিণ কোরিয়ায় এসেছেন থাইল্যান্ডের মেয়ে লিসা। ২০১৬ সালে কোরীয় ব্যান্ড ব্ল্যাকপিংকে যোগ দেন। ব্ল্যাকপিংকের গায়িকা হিসেবেই পরিচিতি পেয়েছেন তিনি। তিনি কোরিয়ায়ই থিতু হয়েছেন।

আট বছরের ক্যারিয়ারে দুনিয়াজোড়া খ্যাতি পেয়েছেন। এশিয়া থেকে ইউরোপ—সবখানেই লিসার অনুরাগী ছড়িয়ে আছেন। ব্যান্ডের পাশাপাশি একক ক্যারিয়ারেও চমক দেখিয়েছেন ২৭ বছর বয়সী এই তারকা।