শাকিবের সঙ্গে রোমান্টিক ছবি দিয়ে সাবিলার মন্তব্য, ‘আগুন শুধুই মীরার’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
শুরু হয়েছে ঈদের সিনেমা ‘রকস্টার’–এর কাউন্টডাউন। আর মাত্র পাঁচ দিন রয়েছে সিনেমাটির মুক্তির। সেই খবর জানিয়ে সিনেমাটির নায়ক শাকিব খানের সঙ্গে রোমান্টিক ছবি পোস্ট করে সাবিলা লিখেছেন, ‘যত ফুলই থাকুক, দিন শেষে আগুন শুধুই মীরার।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
ঈদে মুক্তি পাচ্ছে রোমান্টিক সিনেমা ‘মালিক’। সিনেমার গান প্রকাশ পাবে। সেই গানের শুটিংয়ের কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে মিম লিখেছেন, ‘আমাদের সিনেমা “মালিক”–এর রোমান্টিক গান প্রকাশ পেয়েছে। সেই গানের কিছু ছবি।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
গরমে ডাব হাতে ছবিটি পোস্ট করে ফারহান আহমেদ জোভান লিখেছেন, ‘নিজের রাগ কন্ট্রোল করতে পারলেই ছেলেদের জীবনের ৫০% আর মেয়েদের জীবনের ৯৯% সমস্যা অটো সলভ হয়ে যেত। যেহেতু অনেক গরম পড়েছে, একটা ডাব খেয়ে শুরু করতে পারেন।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
এক দশকের বেশি সময় পর নির্মাণে ফিরছেন পরিচালক ওয়াহিদ আনাম। নাটকের পোস্টার ভাগাভাগি করে তিনি লিখেছেন, ‘এই ঈদে ভালোবাসার এক নতুন আখ্যান নিয়ে আসছে “তাজমহল”।’ ইয়ামিন আর সৃজার এই মিষ্টি প্রেমের গল্প উপভোগ করতে আজই প্রস্তুত হয়ে যান। প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঈদের দিন ওয়েব ফিল্মটি দেখুন।’ এটি বঙ্গতে প্রচার হবে।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
শুটিংয়ের ফাঁকে রয়্যাল অ্যানফিল্ড বাইকের সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী লিখেছেন, ‘নরম হাসি, সাহসী আত্মা—আর তার সঙ্গে একটু রয়্যাল অ্যানফিল্ডের দাপট।’
ছবি: ফেসবুক থেকে