‘আপনাকেও পছন্দ করি, ব্রাজিলকেও পছন্দ করি’

ব্রাজিল ঘিরে উচ্ছ্বাস শুধু ফুটবলপ্রেমীদের মধ্যেই নয়, ছড়িয়ে পড়েছে শোবিজ অঙ্গনেও। দেশের অনেক তারকা, যাঁরা নিজেদের ব্রাজিল-সমর্থক হিসেবে পরিচয় দেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রিয় দলকে শুভকামনা জানিয়ে পোস্ট করছেন।
কেউ শেয়ার করছেন পুরোনো স্মৃতি, কেউ পরেছেন হলুদ-সবুজ জার্সি, আবার কেউ প্রকাশ করেছেন জয়ের প্রত্যাশা। খেলা শুরুর আগেই তাঁদের পোস্টে জমে উঠেছে ব্রাজিল-উন্মাদনা। দেখে নেওয়া যাক, প্রিয় দলকে নিয়ে কী বলছেন ব্রাজিল-সমর্থক তারকারা।
১ / ৭
দীর্ঘদিন ধরেই ব্রাজিলের সমর্থক অভিনেতা ওমর সানী। বিশ্বকাপ এলেই সবার আগেই খেলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেতে ওঠেন এই তারকা। তিনি এবারও সবর। ওমর সানী লিখেছেন, ‘আমি ব্রাজিল সমর্থক। ওয়ার্ল্ড কাপ মানে ব্রাজিল।’
ছবি: ফেসবুক থেকে
২ / ৭
ব্রাজিল আরেক সমর্থক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি আগেই পছন্দের দলের ছবি পোস্ট করেছেন। লিখেছেন, ‘ব্রাজিল।’ সেখানে ভক্তদের মন্তব্য, ‘ফুটবল মানেই, জয়-পরাজয় নয়, হৃদয়ের গভীরে বাস করা এক ভালোবাসা। তাঁর নাম ব্রাজিল। প্রিয় তারকার প্রিয় পছন্দ।’
ছবি : ফেসবুক থেকে
৩ / ৭
সংগীতশিল্পী হামিন আহমেদও ব্রাজিলের সমর্থক। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘আসল উদ্দেশ্য বা ইঙ্গিত ধরতে পেরেছেন।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৭
খেলা বুঝতে শেখার পর থেকেই ব্রাজিলের সমর্থক গায়িকা পড়শী। তিনি লিখেছেন, ‘শুভকামনা ব্রাজিল।’ মন্তব্যে ভক্তরাও তাঁর পাশে রয়েছেন। জিসান রহমান নামে একজন লিখেছেন, ‘আপনাকেও পছন্দ করি, ব্রাজিলকেও পছন্দ করি।’
ছবি: ফেসবুক থেকে
৫ / ৭
গায়িকা বিউটি ব্রাজিলের খেলা দেখার অপেক্ষায় রয়েছেন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘ইনশা আল্লাহ, শুধু একটা কাপ নয়, কোটি ভক্তের হৃদয়ে রাজত্ব করার নাম ব্রাজিল। সমর্থন আজীবন। শুভকামনা ভালোবাসার ব্রাজিল।’
ছবি: ফেসবুক থেকে
৬ / ৭
অভিনয়শিল্পী সংঘের সাবেক সভাপতি ও অভিনেতা আহসান হাবীব নাসিম লিখেছেন, ‘এবার ফুটবল বিশ্বকাপ, হৈ হৈ রৈ রৈ করে দেখা হবে কি না জানি না। বলা যায়, ভোর ৪টার কোনো খেলা দেখা হবে না প্রায় নিশ্চিত। পক্ষ-বিপক্ষ মিলে খেলা দেখার উত্তেজনাই আলাদা। আমি বরাবরের মতোই ব্রাজিল–সমর্থক, আপনি?’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৭ / ৭
এদিকে নাজিফা তুষিও বেশ আগেই জানিয়ে দিয়েছেন তিনি ব্রাজিল–সমর্থক। তিনি লিখেছেন, ‘ব্রাজিলের জন্য শুভকামনা।’
ছবি: ফেসবুক থেকে