বলিউড অভিনেতার রহস্যময় মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদিত্য সিং রাজপুত
এএনআই

মডেল, অভিনেতা ও কাস্টিং সমন্বয়ক আদিত্য সিং রাজপুত মারা গেছেন। আজ সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশ জানিয়েছে কীভাবে অভিনেতার মৃত্যু হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। খবর এএনআইর

মুম্বাইয়ের আন্ধেরির একটি বহুতল ভবনে থাকতেন আদিত্য। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ বিকেলে আদিত্যকে বাথরুমে সংজ্ঞাহীন অবস্থায় পান তাঁর এক বন্ধু।

আরও পড়ুন

ভবনের নিরাপত্তারক্ষীর সহায়তায় হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি ৩২ বছর বয়সী এই অভিনেতাকে।

টাইমস অব ইন্ডিয়াসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে, অতিরিক্ত মাদক গ্রহণের ফলেই আদিত্যর মৃত্যু হয়েছে। তবে এ নিয়ে চিকিৎসক বা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

মডেল, অভিনেতা আদিত্য হিন্দি সিনেমা ‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নাহি মারা’-এ অভিনয় করেন। তবে তিনি বেশি পরিচিতি পান রিয়েলিটি শো ‘স্প্লিটজভিলা’র নবম সিজনে অংশ নিয়ে। এ ছাড়াও ‘লাভ’, ‘আশিকী’, ‘রোড রেড’, ‘আওয়াজ’সহ বেশ কয়েকটি টিভি সিরিয়ালেও অভিনয় করেন তিনি।

অভিনয়ের পাশাপাশি একটি প্রযোজনা সংস্থার হয়ে কাস্টিং সমন্বয়কের দায়িত্বও সামলাতেন আদিত্য।