‘ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন, কত নম্বর বিয়ে’

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী শবনম ফারিয়া, খায়রুল বাসার, তৌসিফদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
দীর্ঘদিন ধরেই গান থেকে দূরে গায়ক মিনার রহমান। হঠাৎ ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘এই ডিফেন্ডারটি আমার শেষ ক্যালগারি ট্যুরে সব সময়ের সঙ্গী ছিল। কয়েক দিন ধরে এটি চালানোর অভিজ্ঞতা সত্যিই অসাধারণ ছিল।’ বর্তমানে তিনি কোথায় আছেন, সেটাও জানাননি।
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
অভিনেত্রী শবনম ফারিয়া তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘কেউ আত্মহত্যা করলে সবার খুব মায়া হয়! আর আত্মহত্যা না করে ডিভোর্স হলে বলেন, খারাপ মেয়ে, নষ্টা, বাচ্চার জন্যও বিয়ে টিকাতে পারল না, ছাড় না দিলে বিয়ে টিকে না, এই যুগের মেয়েরা বেশি ফেমিনিজম শিখছে, আর কত কী। ডিভোর্সের পর আবার কখনো বিয়ে হলে বলেন, কত নম্বর বিয়ে, এইটা কয় দিন টিকবে দেখব, এত ঢং কইরেন না জামাই নিয়ে, এইটাও টিকবে না।’
ছবি : অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৫
অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে দীর্ঘদিন পর দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে। শুটিংয়ে ফাঁকে একসঙ্গে ছবি পোস্ট করে তৌসিফ লিখেছেন, ‘গোলাপি! কাপড়ের রং? নাকি নায়িকার নাম? নাকি নাটকেরই নাম?’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই কবিতা লেখার অভ্যাস ছিল অভিনেতা খায়রুল বাসারের। এখনো সেই অভ্যাস রয়েছে। শুটিংয়ের ফাঁকে কবিতা লেখেন। শেয়ার করেছেন একটি কবিতার কিছু অংশ।
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
শিগগিরই ‘পাগলা হাওয়া’ মেগা ধারাবাহিক নিয়ে আসছেন অভিনেতা ও পরিচালক শরাফ আহমেদ জীবন। তিনি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘দুনিয়া তো আর বদলাতে পারব না, তাই নিজেকেই বদলায় ফেলি।’
ছবি: ফেসবুক থেকে