=হবিগঞ্জে সিলেট বিভাগীয় রবীন্দ্র নাট্যোৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শুক্রবার হবিগঞ্জে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী সিলেট বিভাগীয় রবীন্দ্র নাট্যোৎসব। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবু জাহির।সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, আইটিআই-বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এই নাট্যোৎসব শুরু হয়েছে। উদ্বোধনী দিনে ঢাকা পদাতিক মঞ্চস্থ করে নাটক আপদ। আজ শনিবার নাট্যলোক সিলেট মঞ্চস্থ করবে নাটক শাস্তি। কাল রোববার প্রতীক থিয়েটার হবিগঞ্জ মঞ্চস্থ করবে হৈমন্তী, সোমবার জীবন সংকেত হবিগঞ্জ স্ত্রীর পত্র এবং মঙ্গলবার মণিপুরি থিয়েটার মঞ্চস্থ করবে দেবতার গ্রাস। নাটক শুরু হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটায়।