abc আজকের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়েল টাইগার ড্রিংক প্রেজেন্টস

যাহা বলিব সত্য বলিব

আরজে কিবরিয়ার সঙ্গে

রাত ১২টা থেকে ২টা

গুড মর্নিং বাংলাদেশ

আরজে কায়নাত ও নাভিদ মাহবুবের সঙ্গে

সকাল ৮টা থেকে বেলা ১১টা

কথোপকথন

লোকগানেরপ্রতিআগ্রহশৈশবথেকে

আগামীমঙ্গলবারপ্রকাশিতহতেযাচ্ছেরবীন্দ্রসংগীতশিল্পীসাহানাবাজপেয়ীরপ্রথমলোকগানেরঅ্যালবামমনবান্ধিবিকেমনে।সিডিরপাশাপাশিআইটিউনস, অ্যামাজনসহবিভিন্নডিজিটালপ্ল্যাটফর্মেওপাওয়াযাবেঅ্যালবামটি।গতকালশনিবারদুপুরেদক্ষিণকলকাতায়বোনেরবাসাথেকেমুঠোফোনেপ্রথমআলোরসঙ্গেকথাহয়তাঁর।জানালেনমাসেরশেষদিকেকলকাতাথেকেফিরবেনলন্ডন।নতুনঅ্যালবামওসাম্প্রতিককাজনিয়েকথাহলোতাঁরসঙ্গে।

রবীন্দ্রসংগীত গাইতে গাইতে লোকগান কেন?

লোকগানের প্রতি আগ্রহ সেই শৈশব থেকে।শান্তিনিকেতনের বাউলদের কাছে ও বাড়িতে লোকশিল্পীদের গান শুনতাম।তখন থেকেই লোকগানকে প্রাণের কাছের মনে হতো।সব গানের অনুষ্ঠানে রবীন্দ্রসংগীতের পাশাপাশি আমি কিন্তু লোকগানও গাই।

লোকগান নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবামের কথা কবে থেকে ভাবছেন?

ভাবনা আসে গত বছর।অ্যালবামের সংগীতায়োজন করেছেন আমার দুই প্রিয় বন্ধু ও সংগীতের সহযাত্রী—সাত্যকী ব্যানার্জি ও শ্যামাকান্ত সিনহা।তাঁদের সঙ্গে গানের লেনদেন আমার অনেক দিনের।

গান নিয়ে পরিকল্পনা কী?

তেমন পরিকল্পনা নেই।গানটা আমার প্যাশন।যখন যেভাবে মনে চায় গাই, রেকর্ড করি।আমি গায়িকা হতে কোমর বেঁধে নামিনি।সব সময় নিজের মতো করে গেয়েছি, এখনো তা-ই করছি।

বেশ কয়েকটি সাক্ষাৎকারে বলেছেন, আপনি ঢাকাকে মিস করেন।

আমার বড়বেলার আট-নয় বছর কেটেছে ঢাকায়।প্রাণের বন্ধুদের অনেকেই ঢাকার।প্রথম গানের অ্যালবাম নতুন করে পাব বলে ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল।শিল্পী হিসেবে বাংলাদেশের মানুষের কাছে যে সম্মান ও ভালোবাসা পেয়েছি, তার জন্য আমি চিরঋণী।

ঢাকায় কবে আসছেন?

আসার কোনো পরিকল্পনা নেই, তবে শিগগিরই আসতে চাই।আমি দেখেছি, জীবনে পরিকল্পনা করে কখনোই কিছু হয়নি।সবকিছুই হঠাৎ হয়ে যায়।সে রকম একদিন হঠাৎ বাংলাদেশে আসব।

এখনকার ব্যস্ততা কী নিয়ে?

লন্ডন বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা, সংস্কৃতি ও সাহিত্য পড়াচ্ছি।পাশাপাশি ছোট মেয়ে রোহিনীর দেখাশোনা ও সংসার।মাঝে মাঝে ডাক এলে গান গাইতে যাই।

সাক্ষাৎকার: মনজুর কাদের

বিনোদন প্রতিবেদক

ঢালিউডের ছবিতে গান গাইলেন বলিউড সংগীত তারকা সুনিধি চৌহান।ইফতেখার চৌধুরী পরিচালিত বিজলীছবির গানে একক কণ্ঠ দিলেন ভারতীয় এই সংগীতশিল্পী।১৪ সেপ্টেম্বর দুপুরে মুম্বাইয়ের ওয়েস্ট আন্ধেরির ওয়াও অ্যান্ড ফ্লুট রেকর্ডিং স্টুডিওতে গানটি ধারণ হয়।

‘মন বাসা খালি নেই’ শিরোনামে গানটি লিখেছেন মুম্বাইয়ের রবি বাসনেত।সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশের আহম্মেদ হুমায়ুন।

গানটি গাওয়ার পর এক ভিডিও বার্তায় সুনিধি তাঁর অনুভূতির কথা জানিয়েছেন।সেখানে তিনি বলেছেন, ‘একটি সুন্দর বাংলা গান গাইলাম।এটি বিজলীছবির জন্য।গানটি যখন মুক্তি পাবে, আপনারা সবাই শুনবেন।’

সুনিধির গানের সংগীত পরিচালনা করতে পারায় রোমাঞ্চিত আহম্মেদ হুমায়ুন।তিনি বললেন, ‘কোনো দিন কল্পনাই করিনি সুনিধির গানের সংগীত পরিচালনা করার সুযোগ পাব।আমার সংগীতজীবনের সবচেয়ে বড় অর্জন এটি।এতে আমার কাজের সাহস বেড়ে গেছে।’ এর আগে সুনিধি বাংলাদেশের তারকাঁটা সিনেমায় গান গেয়েছিলেন।

বিনোদন প্রতিবেদক

নিসর্গ সবুজের ভেতরে ধারণ করা হলো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।দেশ পরিক্রমার ধারাবাহিকতায় এবারের পর্বটি ধারণ করা হয়েছে পার্বত্যাঞ্চল রাঙামাটিতে।স্টুডিওর বাইরে বেরিয়ে আকর্ষণীয় প্রাকৃতিক পরিবেশে সেখানে অংশ নিয়েছে পার্বত্য জনগোষ্ঠীর মানুষ।

গত রোববার রাঙামাটি শহরের বিজিবির সেক্টর হেড কোয়ার্টারে বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠানটির দৃশ্য ধারণ করা হয়।এই পর্বে থাকছে রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার জীবনাচার, প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত, দর্শনীয় ও পর্যটন স্থানগুলোর ওপর প্রতিবেদন।এই পর্বের মূল গানটি গেয়েছেন শিল্পী রবি চৌধুরী ও রাঙামাটির চমচমি দেওয়ান।সঙ্গে ছিলেন স্থানীয় শিল্পীরা।ব্যতিক্রমী একটি নাচে অংশ নিয়েছেন শতাধিক স্থানীয় পাহাড়ি সম্প্রদায় ও বাঙালি নৃত্যশিল্পী।নিয়মিত পর্বে যথারীতি থাকছে মামা-ভাগনে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ।এ ছাড়া সমসাময়িক ঘটনা নিয়ে থাকছে বেশ কিছু সরস নাট্যাংশ।

প্রতিবারের মতো ইত্যাদির এই পর্বেও অংশ নিয়েছেন একঝাঁক শিল্পী।আগামী শুক্রবার রাত আটটার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ইত্যাদির এই পর্বটি।ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।তিনি জানালেন, দেশের যে স্থানেই ইত্যাদি ধারণ করা হয়, সেই স্থানটির বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই সেট নির্মাণ করা হয়।ফলে দর্শকেরা ওই স্থানটি সম্পর্কে জানতে পারেন।এ ছাড়া অনুষ্ঠানটিকে স্টুডিওর বাইরে বের করা আনায় এটি আরও গ্রহণযোগ্য হয়ে উঠেছে দর্শকদের কাছে।

উল্লেখ্য, এর আগে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতেও ইত্যাদির একটি পর্বের দৃশ্য ধারণ করা হয়েছিল।

বিনোদন ডেস্ক

বহুপ্রতীক্ষিত অস্কার তিনি পেয়েছেন গত ফেব্রুয়ারিতে।কিন্তু লিওনার্দো ডিক্যাপ্রিওর আলমারিতে দুটি অস্কার মূর্তি।আরেকটি কার!

এবার জানা গেল, অন্য অস্কারটি হলিউডের কিংবদন্তি অভিনেতা মারলন ব্রান্ডোর।১৯৫৫ সালে অন দ্য ওয়াটারফ্রন্ট ছবির জন্য সেরা অভিনেতার অস্কার পেয়েছিলেন ব্রান্ডো।২০০৪ সালে ব্রান্ডোর মৃত্যুর কিছুদিন আগে পুরস্কারটি হারিয়ে যায়।ব্রান্ডোর আর্কাইভিস্ট অ্যাভরা ডগলাস বলেন, ব্রান্ডো কখনোই এটি বিক্রি করেননি।

বহু হাত ঘুরেছে অস্কার মূর্তিটি।এর মধ্যে আমেরিকান এক সংগ্রাহকের পক্ষে এক নিলামকারী ১৩ হাজার ৫০০ ডলারে এটি বিক্রি করেন।পরে ২০১২ সালে নিউজার্সির এক ডিলারের মাধ্যমে ৬ লাখ ডলারে নিয়ে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান রেড গ্রানাইট।এটিই লিওনার্দোর দ্য উলফ অব ওয়াল স্ট্রিট ছবির প্রযোজক।এই ছবির জন্য ডিক্যাপ্রিও অস্কার মনোনয়ন পেয়েছিলেন।

২০১৩ সালে মুক্তি পাওয়া ছবিটি লিওনার্দোকে অস্কার এনে দিতে পারেনি।কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানটি ২০১২ সালেই লিওর ৩৮তম জন্মদিনে তাঁকে সংগৃহীত অস্কারটি উপহার দিয়েছিল।তখন কারও জানা ছিল না, এটি মারলন ব্রান্ডোর হারিয়ে যাওয়া অস্কার।

মারলন ১৯৭৩ সালে দ্য গডফাদার ছবির জন্যও অস্কার পেয়েছিলেন।কিন্তু সেটি তিনি গ্রহণ করেননি।ব্যাংককপোস্ট।

abc আজকের আয়োজন

রয়েল টাইগার ড্রিংক প্রেজেন্টস

যাহা বলিব সত্য বলিব

আরজে কিবরিয়ার সঙ্গে

রাত ১২টা থেকে ২টা

গুড মর্নিং বাংলাদেশ

আরজে কায়নাত ও নাভিদ মাহবুবের সঙ্গে

সকাল ৮টা থেকে বেলা ১১টা