abc আজকের আয়োজন
তথ্য ও বিনোদনতিন কাঠির বিশ্বকাপ [০৮.০০, ১০.০০, ১৬.০০, ২০.০০ ২৩.০০ খবরের পর]ভোরের জানালায় [০৬.০০-০৯.০০]০৭.৩০ ভালো থেকো সঙ্গে থেকো০৮.৩০ কাঁচালঙ্কামুখরিত জীবনে [০৯.০০-১২.০০]০৯.৩০ এদিক-ওদিকদারুণ দুপুরে [১২.০০-১৫.০০]দুরন্ত বিকেলে [১৫.০০-১৭.০০]১৫.৩০ এদিক-ওদিক১৬.৩০ ভালো থেকো সঙ্গে থেকোসন্ধ্যাতারা [১৭.০০-১৯.০০]১৭.৩০ কাঁচালঙ্কাসাঁঝের মায়া [১৯.০০-২১.০০]রাতের আকাশে [২১.০০-২৩.০০]২১.৩৫ হিন্দি হিটসগল্পের শেষ নেই [২৩.০০-০২.০০]২৩.০৫ শ্রিয়া অ্যান্ড ব্রাদারসসংস্কৃতি সংবাদকুষ্টিয়ায় দোল উৎসবসাধুদের গুরুভক্তি ও গানের আসরকুষ্টিয়া অফিসপূর্ণিমার জ্যোৎস্নায় সারা রাত গান করেছেন সাধু বাউলেরা। গান শুরুর আগে চলে সাদা মুড়ি আর খই দিয়ে আহারপর্ব। তারপর একটানা গান আর গান। ক্লান্তি নেই, নেই কোনো বিরতি।একটাই মনোবাসনা তাঁদের, গানে গানে ভাবের জগতে সাঁইজির সঙ্গে মিলিত হওয়া, তাঁকে উপলব্ধি করা। সাঁইজি যেসব গানে আধ্যাত্মিকতার কথা বলেছেন, সেই গানগুলোই প্রধানত গেয়েছেন ভক্ত সাধুরা। এমন তন্ময় ছিলেন যে দেখে মনে হয় না তাঁরা কেউ এ জগতে আছেন। গানে গানেই সমবেত সাধুসন্ত ও তাঁদের শিষ্যদের মধ্যে চলেছে ভাবের আদান-প্রদান। তাঁরা বিশ্বাস করেন, এভাবেই সাঁইজির অমূল্য বাণী ছড়িয়ে যাবে মানুষে মানুষে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে সমগ্র বিশ্বে।লালন সাঁই স্মরণে আয়োজিত দোলপূর্ণিমা উৎসবের দ্বিতীয় দিনে শনিবার সকালে সাধুদের বাল্যসেবার চিরায়ত নিয়মে শুরু হয় আচার-অনুষ্ঠান। খুব নরম সুরে এবং প্রগাঢ় ভক্তিতে সাঁইজিকে সামনে জেনে সাদা পোশাকে ভক্তরা নিবেদন করেছেন সংগীত। একতারার টুংটাংয়ের সঙ্গে ক্ষীণ কণ্ঠের গুনগুন। ভক্তের কাছে তিনি দীক্ষাগুরু। লালন বলেছেন মানবধর্মের কথা। অমৃতের সন্ধান করেছেন আত্মজ্ঞানের মধ্য দিয়ে। সেই অমৃতের সন্ধানেই হাজার হাজার ভক্ত দোল উৎসবে সমবেত হয়েছেন আখড়াবাড়িতে। দুপুরে হয় পূর্ণসেবা। এই আয়োজনের মধ্য দিয়েই সাধারণত শেষ হয় বাউল ও তরিকতপন্থী সাধুদের আচার-অনুষ্ঠান।শনিবার বিকেলে আখড়াবাড়ির প্রতিটি সড়কে ছিল মানুষের উপচে পড়া ভিড়। সারাক্ষণই সাঁইজির মাজারে ছিল দেশি-বিদেশি মানুষের ভক্তি নিবেদনের জন্য দীর্ঘ সারি। ভক্তদের বিশ্বাস, সাঁইজির মৃত্যু ঘটেনি। তিনি লোকচক্ষুর অন্তরালে চলে গেছেন মাত্র।সন্ধ্যায় লালন একাডেমির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সুরাইয়া বেগম। সাঁইজির ভাবতত্ত্ব নিয়ে আলোচনা করেন লালন গবেষক আবুল আহসান চৌধুরী। আলোচনা শেষে চলে লালন একাডেমির শিল্পীদের গান। এদিকে বাউল-সাধকেরা খণ্ড খণ্ড আসরে গুরুর প্রতি ভক্তি নিবেদন করে গানে মগ্ন থেকেছেন। বইয়ের মোড়ক উন্মোচন: সকালে মোহাম্মদ আকামদ্দীনের বাউল সম্রাট ফকির লালন শাহ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মাজার চত্বরে বইটির মোড়ক উন্মোচন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য কামাল উদ্দিন।রাজশাহী সংস্কৃতি উৎসবনিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের গ্রিন প্লাজায় আয়োজিত সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে গতকাল শনিবার ছিল সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান।বিকেলে সেমিনারে ‘গণতন্ত্রের বিকাশে সংস্কৃতির ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অনীক মাহমুদ। প্রধান অতিথি ছিলেন হায়াৎ সাইফ। সভাপতিত্ব করেন রাজশাহী লেখক পরিষদের সভাপতি রুহুল আমিন প্রামাণিক। পরে আরিফুল হকের সভাপতিত্বে ছিল কবিতা পাঠের আসর। এই পর্বে জুলফিকার মতিনের কার চরণচিহ্ন ধরে, আমিনুল ইসলামের প্রেম সমগ্র ও স্বপ্নের হালখাতা, কামরুল বাহারের গোধুলির পাণ্ডু নীলিমায় গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।সন্ধ্যায় বাংলাদেশ গণশিল্পী সংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা; শিল্পাশ্রম ললিতকলা একাডেমি, নওগাঁ জেলার শিল্পীরা সংগীত এবং আলতাফ হোসেন ও তাঁর দল আলকাপ গান পরিবেশন করে।নিউইয়র্কে মুক্তিযুদ্ধের বইমেলা নিউইয়র্ক প্রতিনিধি জানান, স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে নিউইয়র্কে মুক্তধারা আয়োজিত ১০ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা শুরু হয়েছে গত শুক্রবার থেকে। বিশিষ্ট মুক্তিযোদ্ধা ড. নূরন নবী মেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন ডা. মাসুদুল হাসান, আবুল মনসুর খান, ফারুক হোসাইন ও হাসান ফেরদৌস।বক্তারা মুক্তিযুদ্ধের সময় তাঁদের নিজ নিজ সেক্টরে মুক্তিযুদ্ধের কথা তুলে ধরেন। এ ছাড়া মুক্তিযুদ্ধবিরোধীদের বিচারকাজ যাতে ব্যাহত না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান।