abc আজকের আয়োজন
তারা রাম পাম
রাত ৯টা থেকে ১১টা
মেনটস বাত্তি জ্বালাও
রাত ১১টা থেকে ১টা
আলাপন
পরিচালক–প্রযোজক আমার প্রতি অন্যায় করেছেন
১৬ ডিসেম্বর অনন্য মামুন পরিচালিত আমি তোমার হতে চাই ছবিটি মুক্তি পাচ্ছে। সম্প্রতি ডাবিং-চুক্তি ভঙ্গের অভিযোগে এ ছবির নায়ক বাপ্পী চৌধুরী ছবির প্রযোজক ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেন। এরপরই ছবিটি মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করেন আদালত। ওই রায়ের বিপরীতে ছবিটির প্রযোজক জেলা জজ আদালতে গেলে রায় স্থগিত করে জানুয়ারি মাসের শেষের দিকে শুনানির দিন ধার্য করেন। নিষেধাজ্ঞা স্থগিত হওয়ায় এখন আমি তোমার হতে চাই মুক্তির জোর প্রচার-প্রচারণা শুরু হয়েছে। এমনকি যে অভিনেতা ছবিটির পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে মামলা করেছিলেন, তিনিই এখন ছবির প্রচারে ব্যস্ত। তাই এবার কথা হলো সেই অভিনেতা বাপ্পীর সঙ্গে—
‘আমি তোমার হতে চাই’ ছবিটি নিয়ে যে জটিলতা ছিল, তা কি নিজেরাই সমাধান করে নিয়েছেন?
নতুন করে আর ঝামেলা করতে চাইছি না। সবকিছু মেনে নিয়েছি। এখন শুধু চাই ছবিটি মুক্তি পাক। তবে আমি বলব, পরিচালক, প্রযোজক আমার প্রতি অন্যায় করেছেন।
এরপরও তো পরিচালক, প্রযোজকের সঙ্গেই ছবির প্রচারে মাঠে নেমেছেন...
হ্যাঁ, গত বুধবার থেকে আমি এ ছবির প্রচার করছি। ফেসবুকে লাইভ করার মধ্য দিয়ে প্রচারণা শুরু হয়েছে। গতকাল এ ছবি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নিয়েছিলাম। প্রযোজক, পরিচালক দুজনই খুব করে অনুরোধ করায় তা আর ফেলতে পারলাম না। তা ছাড়া ছবির নায়ক আমি। নিজের অভিনীত প্রতিটি ছবিই আমার কাছে সন্তানের মতো। তাই সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে একসঙ্গে কাজ করছি।
এ ছবি কেন দেখবেন দর্শক?
ছবির গল্পে নতুনত্ব আছে। বর্তমানে আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগোচ্ছি। প্রযুক্তি নিয়ে ব্যাপক উন্মাদনা কাজ করছে তরুণদের মধ্যে। গল্পে এসব প্রযুক্তির উৎকর্ষের ইতিবাচক বিষয়গুলো তুলে আনা হয়েছে। আশা করছি, ছবিটি দেখতে তরুণদের ভিড় বেশি দেখা যাবে।
সাক্ষাৎকার: শফিক আল মামুন
‘ফালতু খরুচে’ তারকা
বিনোদন ডেস্ক
বাজারসদাই করতে গিয়ে সবাই কমবেশি ঠকেন। পরে বোঝেন, যে দামে কেনা উচিত ছিল, দামটা তার চেয়ে বেশি পড়ে গেছে। হতাশ হবেন না। হাজার কোটি ডলার এমন লোকসান গুনে বসে আছেন অনেকে। তাঁদের নাম ‘বেচারা প্রযোজক’! আর তাঁদের ব্যবসায় লালবাতি জ্বালিয়ে দিয়েছেন এমন ১০ জন অতিমূল্যায়িত তারকার তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস।
জুনের আগ পর্যন্ত মুক্তি পাওয়া তিনটি গুরুত্বপূর্ণ ছবির মোট আয়কে সেই তারকার পেছনে খরচ করা অর্থ দিয়ে ভাগ দিয়েছে সাময়িকীটি। এতে দেখা গেছে, সবচেয়ে ‘ফালতু খরুচে’ অভিনেতা জনি ডেপ। ডেপের পেছনে খরচ করা প্রতি ১ ডলারের বিনিময়ে তিনি প্রযোজককে দিয়েছেন ২ দশমিক ৮ ডলার। মনে রাখবেন, একটি ছবি বানাতে গিয়ে শুধু ওই অভিনেতা নয়, আরও অনেক ক্ষেত্রেই খরচ করতে হয় প্রযোজককে। তিন গুণের কাছাকাছি আয় করিয়ে দিলেও ডেপের পেছনে লগ্নি তাই ক্ষতিই এনে দিয়েছে প্রযোজকের ব্যবসায়। এ তালিকার দুইয়ে আছেন উইল স্মিথ। প্রতি ডলার লগ্নির বিপরীতে ৬ ডলার আয় এনেছেন চ্যানিং ট্যাটাম। তাঁর এক ছবি ম্যাজিক মাইক মাত্র ১৫ মিলিয়নের বাজেটে ১২০ মিলিয়ন আয় করলেও বড় বাজেটের দুটি ছবি গেঁাত্তা খেয়ে পড়েছে বক্স অফিসে। এতেই ধস। উইল ফেরেল ও জর্জ ক্লুনি আছেন প্রথম পাঁচে। তালিকার দশে থাকা একমাত্র নারী জুলিয়া রবার্টস আছেন নয়ে। ফোর্বস।
লুকোচুরি করেন না আনুশকা
বিনোদন ডেস্ক
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে যতটা সাধারণ মানুষের আগ্রহ থাকে, তারকারাও ঠিক ততটাই নিজেদের জীবনকে গোপনীয়তার চাদরে ঢেকে রাখতে চেষ্টা করে যান। এদিক থেকে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ব্যতিক্রম। কারণ, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে প্রেম, টানাপোড়েন কোনো কিছুই তিনি কখনো গোপন করেননি। আবার সম্পর্ক সবার সামনে জাহির করে বেড়ানোর পক্ষপাতীও নন তিনি। সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রেখেই চলতে পছন্দ করেন এই অ্যায় দিল হ্যায় মুশকিল তারকা।
এ প্রসঙ্গে আনুশকা বলেন, ‘মানুষ হিসেবে আমি সৎ। অন্যের ইচ্ছায় আমি নিজের জীবন যাপন করি না। তাই নিজের ব্যাপারে আমার লুকানোর কিছু নেই। আমার জীবনে কী ঘটছে, এ বিষয়ে বলতে আমার কোনো সমস্যা হয় না। তাই বলে আবার নিজের জীবনের সবকিছু প্রকাশ করে দিতেও রাজি নই আমি।’
আনুশকা শর্মা মনে করেন, তারকা বলে তাঁকে নিয়ে অনেক কথাই হবে। ব্যক্তি ও অভিনয়জীবনে চড়াই-উতরাই তো থাকবেই। সেই সব থেকে শিক্ষা নিয়েই সামনে এগিয়ে যেতে চান ২৮ বছর বয়সী এই নায়িকা। তিনি বলেন, ‘আমি আমার জীবন সততার সঙ্গে যাপন করতে সক্ষম। আমি বুঝি, জীবনে উত্থান-পতন থাকবে। কেন এটা ঘটছে সেটা বুঝতে পারাটাই আমি জরুরি মনে করি, যেন ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়।’ হিন্দুস্তান টাইমস।
রবীন্দ্রনাথের ভ্রমণপথের কবিতা-গান
বিনোদন প্রতিবেদক
রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রমণপর্যায়ের গান আর কবিতা নিয়ে ‘চলার পথে’ শিরোনামের দুই ঘণ্টার একটি আয়োজন হবে আজ। রবীন্দ্রসংগীত চর্চার সংগঠন ‘উত্তরায়ণ’-এর ছয় বছর পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠান। হবে আজ সন্ধ্যা ছয়টায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর সঙ্গে আলাপকালে সংগঠনটির পরিচালক শিল্পী লিলি ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর জীবদ্দশায় দেশ-বিদেশের অনেক জায়গায় গেছেন। ট্রেনে, জাহাজে, নৌকায়, পালকিতে ভ্রমণের যাত্রাপথে তিনি অনেক গান ও কবিতা লিখেছেন। এ অনুষ্ঠানে এমন কিছু গান ও কবিতা থাকবে। একে রবীন্দ্রনাথের ভ্রমণপর্যায়ের সৃষ্টিকর্মকে অন্যভাবে তুলে ধরার ক্ষুদ্র প্রয়াসও বলা যায়।
বিনা মূল্যে মূকাভিনয় কর্মশালা
বিনোদন প্রতিবেদক
মূকাভিনয় কর্মশালা শুরু হচ্ছে ঢাকায়। করাচ্ছে প্যান্টোমাইম স্কুল। শিল্পটিকে ছড়িয়ে দেওয়ার তাগিদে একুশ বছর ধরে বিনা মূল্যে মূকাভিনয় শেখাচ্ছেন স্কুলটির পরিচালক দেবাংশু হোর। এরই মধ্যে ঢাকা, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলা শহরে অনেকগুলো কর্মশালা করিয়েছেন তিনি।
দেবাংশুর প্রত্যাশা, যাঁরা শিখবেন তাঁরা যেন বিভিন্ন জেলায় গিয়ে নিজেরাই স্কুল প্রতিষ্ঠা করেন এবং বিনা মূল্যে শেখান। পেশাদার এই মূকাভিনয়শিল্পী বলেন, ‘পেশা হিসেবে না নিলে এই শিল্প চর্চা করা যাবে না। শৌখিন হলে একে এগিয়ে নেওয়া কঠিন।’
২৯ ডিসেম্বর মুক্তিযুদ্ধ জাদুঘরে কর্মশালার উদ্বোধন। দুটি ব্যাচে বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে ক্লাস। কর্মশালা পরিচালনা করবেন দেবাংশু ও বার্নাডেট শুভ্রা। জাতীয় প্রেসক্লাবের বিপরীত পাশে উদীচীর কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে কর্মশালায় যোগ দেওয়ার ফরম।
এ সপ্তাহের সিনেমা
বলাকা
ধূমকেতু (প্রদর্শনীর সময়: সকাল সাড়ে ১০টা, দুপুর সাড়ে ১২টা, বেলা সাড়ে ৩টা, সন্ধ্যা সাড়ে ৬টা)।
মধুমিতা
ধূমকেতু (প্রদর্শনীর সময়: দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা)।
অভিসার
নিষ্পাপ কয়েদি (প্রদর্শনীর সময়: দুপুর ১২টা, বেলা ৩টা, সন্ধ্যা ৬টা, রাত ৯টা)।
শ্যামলী
ধূমকেতু (প্রদর্শনীর সময়: দুপুর ১২টা, বেলা ২টা ৪০ মিনিট, বিকেল সাড়ে ৫টা, রাত ৮টা)।
স্টার সিনেপ্লেক্স
আয়নাবাজি, মোয়ানা (থ্রিডি), ইনফার্নো শাট ইন, ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম (থ্রিডি), ডক্টর স্ট্রেঞ্জ (থ্রিডি), ট্রলস (থ্রিডি)। (সময়সূচি জানা যাবে মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে)
ব্লকবাস্টার সিনেমাস
আয়নাবাজি, ডক্টর স্ট্রেঞ্জ (থ্রিডি), ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়ার টু ফাইন্ড দেম (থ্রিডি), ডিপওয়াটার হরাইজন, বেন-হার (থ্রিডি), ব্লেয়ার উইচ, দ্য বিএফজি। (সময়সূচি জানা যাবে মাল্টিপ্লেক্সের ওয়েবসাইটে)
বিজয়ের ৪৫ বছর লাল-সবুজের মহোৎসব
আজকের আয়োজন রবীন্দ্রসংগীত
সময়: বিকেল চারটা
স্থান: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা, ঢাকা
আয়োজনে: ওয়ান মোর জিরো কমিউনিকেশন
abc আজকের আয়োজন
তারা রাম পাম
রাত ৯টা থেকে ১১টা
মেনটস বাত্তি জ্বালাও
রাত ১১টা থেকে ১টা