মনির মিল্টন জুটির ১৪তম অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ বছর আগে প্রকাশিত হয় মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’। সে সময় থেকেই জনপ্রিয় এই শিল্পী। অ্যালবামটির কথা ও সুর করেছিলেন মিল্টন খন্দকার। বহুদিন পর আবারও মনির খান গাইলেন এই গীতিকার ও সুরকারের গান। সেসব নিয়েই প্রকাশিত হলো এই সংগীত জুড়ির ১৪তম অ্যালবাম ‘লীলাবতি’।
‘লীলাবতি’ মনির খানের ৪১তম একক অ্যালবাম। তিনি বলেন, ‘অডিও ব্যবসায় ধসের কারণে নতুন করে অ্যালবামের চিন্তা এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। আনন্দের বিষয় হলো, অডিও বাজার আবার চাঙা হয়েছে। তাই চার বছর বিরতির পর আবার অ্যালবাম করলাম।’
তিনি বললেন, মিল্টন খন্দকারের সঙ্গে তাঁর বোঝাপড়া চমত্কার। নানা কারণে তাঁর সঙ্গে কাজে ভাটা পড়েছিল। এই অ্যালবামের মধ্য দিয়ে অনেক দিন পর আবার একসঙ্গে কাজ করলেন তাঁরা।
কণ্ঠ এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশিত ‘লীলাবতি’তে রয়েছে ১০টি গান।