আলো ছড়িয়া যাও আর হাসতে থাকো আপু...

ফেসবুকে তারকারা বেশির ভাগ সময়ই সরব থাকেন। প্রকাশ করেন তাঁদের কাজের খবরসহ নানা ঘটনা। কখনো সেগুলোই বৈচিত্র্য হয়ে ধরা দেয় ভক্তদের কাছে। অভিনয়শিল্পী কাজী নওশাবা, ঐশী, মৌসুমী হামিদদের ফেসবুক পোস্টের ঘটনাগুলো সে কথাই বলে। একনজরে দেখে নিতে পারেন ফেসবুকের পাতা থেকে তারকাদের মনের কথা।
১ / ৫
অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জয়া আহসানের দেখা ডাবিংয়ের মুহূর্তে। ছবিটি পোস্ট করে নওশাবা লিখেছেন, ‘এত সুন্দর আপনি, মাশআল্লাহ। আমাদের গর্ব জয়া আহসান। আলো ছড়িয়া যাও আর হাসতে থাকো আপু।’
ছবি: ফেসবুক
২ / ৫
জান্নাতুল ঐশী ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘যেখানে সকালের আলো পাতাকে আলতো ছুঁয়ে যায়, সেখানে আমি থেমে যাই এবং ফুলের সঙ্গে সঙ্গে আমার ভাবনাগুলোকেও প্রস্ফুটিত হতে দিই।’
ছবি: ফেসবুক
৩ / ৫
অভিনেত্রী আইরিন সুলতানা ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘সব চাওয়া তো পূর্ণ হয় না, সবার মতো আমারও হলো না। সেই সঙ্গে আমারও আর ভালো থাকা হলো না।’
ছবি: ফেসবুক
৪ / ৫
সম্প্রতি ইউটিউবে প্রচার হয়েছে ‘কি মায়া’ শিরোনামে গান। সেই কাজের খবর জানিয়ে অভিনেতা সোহেল রানা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘নির্বাচনের ডামাডোলে মনটা বেশি ভারি কইরা ফালাইছেন। এবার মনটা একটু হালকা করেন, গান শোনেন।’
ছবি: ফেসবুক
আরও পড়ুন
৫ / ৫
মোস্তাফিজুর নুর ইমরানের পরিচালনায় ‘জ্বীনের বাচ্চা’ ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। ছবিটি পোস্ট করে এই অভিনেত্রী লিখেছেন, ‘এত সুন্দর গল্প এত সুন্দর নির্মাণ সচরাচর হয়ও না। এত সুন্দর কেন্দ্রীয় চরিত্র সৃষ্টি করা যায় এবং কাজটা করেও ফেলেন ভিউ বা অন্য কোনো চিন্তা না করে। শিল্পী হিসেবে সেটাই আমাকে আত্মবিশ্বাসী করে এবং তৃপ্ত করে। তবে হ্যাঁ নিয়মিত করতে পারলে মন্দ হতো না।’
ছবি: ফেসবুক