হাতে লাগবে লাখ টাকার মেহেদি

ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ের প্রস্তুতি জোর কদমে চলছে। বলিউডের এই হবু দম্পতি তাঁদের বিয়েটাকে নানা আয়োজনে বিশেষ করতে চাইছেন। কোনো দিক থেকেই তাঁরা এতটুকু ফাঁকফোকর রাখতে চান না। সেরা মিষ্টি, সেরা রসনার পাশাপাশি সেরা মেহেদির আয়োজন করা হচ্ছে ভিকি আর ক্যাটের বিয়েতে।
জানা গেছে, বিয়ের পাত্র-পাত্রী, অর্থাৎ ভিকি-ক্যাটের হাতে লাগানোর জন্য অত্যন্ত বিশেষ এক মেহেদি আনার ব্যবস্থা করা হয়েছে। আর এই মেহেদি রাজস্থানের পালি থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে।

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের রোমান্সের খবর নিয়ে দীর্ঘদিন ধরে বিটাউনে নানা ফিসফাস শোনা যায়
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিশেষ এই মেহেদির মূল্য লাখ টাকা। রাজস্থানের সোজত জেলায় মেহেদিকে হেনা বলা হয়। আর এর চাকচিক্যই আলাদা। রাজস্থানের মেহেদি শুধু এ রাজ্যেই নয়, সারা দুনিয়ায় প্রসিদ্ধ। ভিকি আর ক্যাটের মেহেদি সোজতের কারিগরেরা নিজের হাতে প্রস্তুত করছেন।

ক্যাটরিনা কাইফ

জানা গেছে, এই মেহেদিতে কোনো বাড়তি কেমিক্যাল ব্যবহার করা হবে না। আর বিক্রেতারা মেহেদির বিভিন্ন নকশা ভিকি আর ক্যাটরিনার কাছে পাঠিয়েছিল। এই হবু দম্পতি তাঁদের পছন্দের নকশা নির্বাচন করে ফেলেছেন। এখন শুধু হাতে লাগানোর অপেক্ষা। ক্যাটরিনা নাকি নিজেই বিয়ের রাতে সোজতের মেহেদি লাগাতে চেয়েছিলেন।

ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

বিয়ের রাতে ক্যাটরিনাকে কেমন দেখাবে, এর জন্য তিনটি লুক টেস্ট দিয়েছেন তিনি। ভিকি আর ক্যাটের বিয়ের আসরে আমন্ত্রিত ব্যক্তিদের মুঠোফোন নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। তাঁরা চান না যে তাঁদের বিয়ের বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসুক।

ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে

ভিকি আর ক্যাটরিনা তাঁদের বিয়ের নিরাপত্তার জন্য ১৫ লাখ রুপি খরচ করতে চলেছেন। ৭ থেকে ৯ ডিসেম্বর বলিউডের ‘লাভ বার্ড’ ভিকি আর ক্যাটের বিয়ে হতে চলেছে। রাজস্থানের সোয়াই মাধোপুরের ৭০০ বছরের এক প্রাচীন দুর্গে এ বিয়ের আসর বসতে চলেছে।

ক্যাটরিনা কাইফ
ছবি: ইনস্টাগ্রাম থেকে