ইনস্টা নামের গ্রামে অজয় ও কাজলের কন্যা

মেয়ে নাইসার সঙ্গে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন কাজলছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ের এক জমকালো আয়োজনে আলো কাড়লেন বলিউড তারকা অজয় দেবগন ও কাজলের কন্যা নাইসা দেবগন; তাঁর কয়েকটি ছবি প্রকাশ্যে আসার পর ইনস্টাগ্রামে রীতিমতো ঝড় উঠেছে।
নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী আয়োজনের লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন ১৯ বছর বয়সী নাইসা। তারকাসন্তান হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই পরিচিতি পেয়েছেন তিনি
ছবি: ইনস্টাগ্রাম
ডিজাইনার আবু জনি সন্দিপ খোসলার নকশায় জমকালো গাউন জড়িয়েছিলেন নাইসা, কাজল তাঁর মেয়ের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করতেই মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। বলিউড তারকা থেকে সাধারণ দর্শক—সবাই নাইসাকে প্রশংসায় ভাসিয়েছেন
ছবি: ইনস্টাগ্রাম
ছবিতে মন্তব্যের ঘরে সারা আলী খান লিখেছেন, ‘মাশাল্লাহ’। আরেকজন লিখেছেন, ‘দুজনকেই আবেদনময়ী লাগছে।’
ছবি: ইনস্টাগ্রাম
এর আগে কয়েকবার সিনেমায় নাইসার আত্মপ্রকাশের গুঞ্জন রটেছিল, তবে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে নাইসার পরিবার
ছবি: ইনস্টাগ্রাম
নাইসা বর্তমানে সুইজারল্যান্ডের গ্লিও ইনস্টিটিউট অব হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন। অজয় ও কাজলের দুই সন্তান। তাঁদের পুত্রসন্তানের নাম যুগ
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন