কমল হাসান থেকে মালাইকা-বলিউড তারকাদের ঈদ শুভেচ্ছায় কী বার্তা

মালাইকা অরোরা ও কমল হাসান। কোলাজ

ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে বলিউড ও টেলিভিশন জগতের তারকারা ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন। কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে ‘ঈদ মোবারক’ লিখেছেন, কেউ আবার ব্যক্তিগত মুহূর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। আবেগঘন বার্তা, আনন্দময় উদ্‌যাপন আর ঐতিহ্যের ছোঁয়ায় ভরপুর ছিল তারকাদের এই উৎসব।

ভারতে আজ দেশজুড়ে উৎসবের আমেজে উদ্‌যাপিত হচ্ছে ঈদ। প্রতিবছরের মতো এবারও ভারতীয় তারকারা নিজেদের মতো করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কে কীভাবে শুভেচ্ছা জানিয়েছেন, দেখে নেওয়া যাক—

কমল হাসান
নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তামিলে বার্তা দিয়ে কমল হাসান লিখেছেন, ‘আমার প্রিয় ইসলাম ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই ঈদের শুভেচ্ছা। এই উৎসব আমাদের শেখায়, প্রকৃত সেবা হলো ক্ষুধার্তকে খাওয়ানো এবং অসহায়ের অশ্রু মুছে দেওয়া।’

অনিল কাপুর
ইনস্টাগ্রাম স্টোরিতে অনিল কাপুর লিখেছেন, ‘ঈদ মোবারক। আপনাদের জীবনে শান্তি, সুখ এবং প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহূর্ত কামনা করি। এই দিনটি আপনাদের হৃদয়ে উষ্ণতা ও জীবনে আলো বয়ে আনুক।’

কমল হাসান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

আর মাধবন
‘ধুরন্ধর ২’ ছবির কারণে আলোচনায় থাকা আর মাধবন ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

মালাইকা অরোরা
ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে মালাইকা অরোরা সবার সুখ-সমৃদ্ধি কামনা করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

জীশান কাদরি
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন জীশান কাদরি। তিনি লিখেছেন, ‘ঈদ হলো আনন্দ করার এবং মন খুলে হাসার দিন। এই দিন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর—তাঁর দেওয়া অসংখ্য নেয়ামতের জন্য। ঈদ মোবারক।’

মালাইকা অরোরা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

জান্নাত জুবাইর ও আলি গোনি
সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা জান্নাত জুবাইর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন। অন্যদিকে টিভি অভিনেতা আলি গোনিও একটি ছবি পোস্ট করে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

হিনা খান
ইনস্টাগ্রাম স্টোরিতে চাঁদের একটি ভিডিও শেয়ার করে হিনা খান লিখেছেন, ‘চাঁদ মোবারক’। তাঁর পোস্টে ঈদের আগের রাত ‘চাঁদরাত’-এর উচ্ছ্বাস ফুটে ওঠে।

আরও পড়ুন

আয়েশা খান
‘ধুরন্ধর’ ছবির ‘শরারত’ গান দিয়ে পরিচিত আয়েশা খান ঈদের প্রস্তুতির নানা মুহূর্ত শেয়ার করেছেন। এক স্টোরিতে উৎসবের খাবারের ছবি দিয়ে লিখেছেন, ‘চাঁদ রাত মোবারক’। অন্য একটি পোস্টে দেখা গেছে মেহেদি রাঙানো হাত-যা উৎসবের ঐতিহ্যকেই তুলে ধরে।

সোনি রাজদান
ইনস্টাগ্রাম স্টোরিতে চাঁদের ছবি শেয়ার করে ‘ঈদ মোবারক’ লিখেছেন সোনি রাজদান। তাঁর এই সরল বার্তায় উষ্ণতা ও অন্তর্ভুক্তির অনুভূতি প্রকাশ পেয়েছে।

হিনা খান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

আরও যাঁরা শুভেচ্ছা জানিয়েছেন
এ ছাড়া আল্লু অর্জুন, সানি দেওল, পরেশ রাওয়াল, মাম্মুট্টিসহ আরও অনেক তারকা এই উৎসবে শামিল হয়ে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদুল ফিতর শুধু একটি ধর্মীয় উৎসব নয়; এটি সহমর্মিতা, কৃতজ্ঞতা ও সামাজিক বন্ধনের প্রতীক। তারকারা তাঁদের নিজস্ব ভঙ্গিতে শুভেচ্ছা জানিয়ে সেই মূল বার্তাই তুলে ধরেছেন—সুখ ছড়িয়ে দেওয়া এবং একাত্মতা গড়ে তোলা।