হঠাৎ আলোচনায়, কে এই জুহি

ভারতের আলোচিত পডকাস্টার রণবীর বাদিয়ার ব্যক্তিগত জীবন সম্প্রতি বেশ আলোচনায় এসেছে, বিশেষ করে তাঁর নতুন সম্পর্ক প্রকাশ্যে আসার পর। সেই সূত্রেই আলোচনায় উঠে এসেছেন জুহি ভাট। গুঞ্জন রটেছে, এই অভিনেত্রীর সঙ্গেই এখন প্রেম করছেন রণবীর। হিন্দুস্তান টাইমস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত—

১ / ৬
জুহি ভাট একজন মুম্বাইভিত্তিক কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী। শুরুর দিকে তিনি চলচ্চিত্র মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ সিনেমার প্রচারণা ও সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাও তাঁর আছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
শৈশবে কত্থক নাচে প্রশিক্ষণ নিয়েছেন জুহি। পরে তিনি অভিনয়ের দিকে পুরোপুরি মনোযোগ দেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৬
ডিজিটাল কনটেন্টের জগতে তিনি বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
‘তুমছে না হো পায়েগা’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া তিনি ফিল্টারকপিডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্মের সঙ্গেও যুক্ত ছিলেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
বলিউডে তাঁর বড় পর্দায় অভিষেক ঘটে ‘ফুকরে ৩’ সিনেমার মাধ্যমে। এই ছবিতে তিনি পুলকিত সম্রাট, বরুণ শর্মা, মনজোত সিং ও পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজের সুযোগ পান। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৬ / ৬
সম্প্রতি তিনি ‘ভয়: দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি’ নামে অতিপ্রাকৃত থ্রিলার সিরিজেও কাজ করেছেন, যেখানে আরও ছিলেন করণ ট্যাকার ও কালকি কোয়েচলিন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে