দুর্ঘটনার কবলে শাহরুখ খান, নাকে অস্ত্রোপচার

‘পাঠান’–এ শাহরুখ খানইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে শুটিংয়ের মধ্যে দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নেওয়া হলে তাঁর নাকে ছোট্ট একটি অস্ত্রোপচারও করা হয়েছে বলে এক প্রতিবেদনে দাবি করেছে টাইমস অব ইন্ডিয়া।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, দৃশ্যধারণের সময় নাকে আঘাত পেয়েছেন শাহরুখ খান, তাঁর নাক থেকে রক্ত ঝরেছে। রক্ত পড়া বন্ধ করতে নাকে অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে তাঁকে। চিকিৎসকেরা বলেছেন, দুশ্চিন্তার কিছু নেই।

তবে দুর্ঘটনাটি কবে ঘটেছে, কিসের দৃশ্যধারণ করছিলেন—তা নিশ্চিত করেনি সংবাদমাধ্যমটি। বিষয়টি নিয়ে শাহরুখ খানের তরফ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

শাহরুখ খান
ছবি : সংগৃহীত
আরও পড়ুন

দুর্ঘটনার পর শাহরুখ খান ভারতে ফিরে গেছেন, চিকিৎসকের পরামর্শে আপাতত বাসায় চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন

এ বছর মুক্তি পেয়েছে শাহরুখ খানের সিনেমা ‘পাঠান’। বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। সেপ্টেম্বরে মুক্তি পাবে শাহরুখের আরেক সিনেমা ‘জওয়ান’।

শাহরুখ খান
ছবি: ইনস্টাগ্রাম
আরও পড়ুন