পছন্দ হয়নি অভিনয়, সামনে পেয়ে মারলেন চড়

অভিষেক বচ্চনফেসবুক থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যেক অভিনয়শিল্পীর অভিনয় ক্যারিয়ার সাজানো থাকে ভালো-মন্দ মিলিয়েই। একজন শিল্পীর অভিনয়ের জন্য যেমন সিনেমা হিট হয়, তেমনি ফ্লপও হয়। সালমান, শাহরুখ, আমির খান, অভিষেক বচ্চন কেউ এর বাইরে নন। সিনেমা ফ্লপ হলে দর্শকের দুয়োও শুনেছেন এই অভিনেতারা। তাই বলে দর্শকের চড় খাবেন! এমনই এক ঘটনা ঘটেছে অভিষেক বচ্চনের সঙ্গে। ভালো অভিনয় না করায় এক নারী দর্শক তাঁকে রীতিমতো চড় মেরেছিলেন। পুরোনো এক সাক্ষাৎকারে সেই ঘটনা তুলে ধরেছিলেন অমিতাভ–পুত্র। সম্প্রতি সেই সাক্ষাৎকারের ভিডিও আবার ভাইরাল হয়েছে।

ঘটনা ২০০২ সালের। মুক্তি পেয়েছিল অভিষেক বচ্চন অভিনীত সিনেমা ‘শারারাত’। মুম্বাইয়ের বিখ্যাত গেটি গ্যালাক্সি থিয়েটারের সামনে তিনি দাঁড়িয়ে ছিলেন। সেখানে চলছিল সিনেমাটি। সিনেমা দেখে বের হওয়ার পর অভিষেককে দেখে এক নারী দর্শক ক্ষিপ্ত হয়ে এসে তাঁকে চড় মেরে বসেন। এতেই তিনি ক্ষান্ত হননি। অভিষেককে বলেছেন, তাঁর অভিনয় ছেড়ে দেওয়া উচিত। তিনি নাকি বাবা অমিতাভের নাম ডোবাচ্ছেন।

১০ বছর পর এই গেটি গ্যালাক্সি থিয়েটারের সামনে ঘটে একেবারেই বিপরীত ঘটনা। মুক্তি পেয়েছিল অভিষেকের সিনেমা ‘বোল বচ্চন’। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে সেদিন তাঁকে দেখতে প্রায় ১০ হাজার দর্শক জড়ো হয়েছিলেন সেখানে।

বব বিশ্বাস চরিত্রে অভিষেক বচ্চন
ছবি: সংগৃহীত

অভিষেকের হাতে এখন অনেক কাজ। তার মধ্যে ‘এসএসএসসেভেন’ এবং ‘ঘুমার’ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি এই সিনেমাগুলোর প্রযোজনাতেও রয়েছেন অভিষেক। এ ছাড়া পরিচালক জিত সরকার ও রেমো ডি সুজার পরবতী সিনেমায় দেখা যাবে তাঁকে।