সুইডেন থেকে এসে যেভাবে তিনি ‘দেশি গার্ল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদূর সুইডেনে জন্ম তাঁর। তবে ক্যারিয়ার গড়েছেন ভারতে। দক্ষিণি ছবির কল্যাণে হয়ে উঠেছেন চেনা মুখ। কে তিনি? কীভাবেই বা সাতসমুদ্র পাড়ি দিয়ে ভারতে হাজির হলেন? আজ এই অভিনেত্রীর জন্মদিন। এ উপলক্ষে টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য।
১ / ৬
বয়স তখন পাঁচ বছর। সুইডিশ টেলিভিশনে হঠাৎই বলিউডের একটা ছবির গানে দেখেন, রঙিন পোশাক পরে নাচছে রূপসী মেয়েরা। তাদের মধ্যে প্রাণশক্তি যেন উপচে পড়ছে। তাদের অভিব্যক্তি, নাচের মুদ্রা দেখে প্রথম দর্শনেই প্রেমে পড়ে গিয়েছিলেন তিনি
ইনস্টাগ্রাম থেকে
২ / ৬
এরপর ইউটিউবে প্রচুর হিন্দি সিনেমা দেখেছেন। সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ ছবিটি তাঁকে দারুণভাবে আকর্ষণ করে। পরিচালকের গল্প বলার ধরন মুগ্ধ করে। এই ছবিতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিতকে দেখে মনে মনে বলে উঠেছিলেন—তিনিও যদি হতে পারতেন মাধুরী বা ঐশ্বরিয়ার মতো একজন
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৬
তবে পথটা সহজ ছিল না। ২০১২ সালে ভারতের মুম্বাই আসেন। একটি এজেন্সির সঙ্গে চুক্তির পর বিজ্ঞাপনচিত্র সুযোগ পান। কিছুটা পরিচিতি পান সৌরভ ভার্মার ‘মিকি ভাইরাস’ দিয়ে। ২০১৩ সালে সুযোগ পান ‘বিগ বস’-এ এটা তাঁর পরিচিতি আরও বাড়িয়ে দেয়
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৬
তাঁর জন্য বড় সমস্যা ছিল ভাষা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভাষা আমার প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। হিন্দি জানতাম না। আপনি যদি আত্মবিশ্বাসী, মানসিকভাবে শক্তিশালী ও সাহসী হন, তাহলে সব বাধা দূর করতে পারবেন। অবশ্যই ধৈর্য রাখতে হবে। নিজেকে ঘষামাজা করে আরও উন্নত করতে হবে। অবশ্যই নিজের কাজের প্রতি সততা আর নিজের প্রতি আস্থা রাখতে হবে’
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৬
হিন্দি, কন্নড়, তামিল মিলিয়ে গত এক দশকে বেশ কয়েকটি কাজ করলেও অভিনেত্রী হিসেবে সেভাবে প্রতিষ্ঠিত করতে পারেননি। অনেকগুলো রিয়েলিটি শোতে অংশ নিয়েছেন। বলতে গেলে বিদেশ থেকে ভারতীয় সিনেমায় অভিনয়—তাঁর পথটা অনেকটা ক্যাটরিনা কাইফের মতোই। তবে ক্যাটরিনা সাফল্য পেলেও তিনি এখনো পাননি
ফেসবুক থেকে
৬ / ৬
তিনি আর কেউ নন, এলি আব্রাহাম। আজ তাঁর জন্মদিন। সামনে তাঁকে দেখা যাবে হিন্দি সিনেমা ‘গণপথ’-এ
ইনস্টাগ্রাম থেকে