২৬০ কোটি টাকা নিলেন রজনী, আমির নিলেন ২৫ কোটি

রজনীকান্তের নতুন ছবি ‘কুলি’ মুক্তির আগেই সাড়া ফেলে দিয়েছে চলচ্চিত্রজগৎ ও দর্শকমহলে। ১৪ আগস্ট মুক্তি পাওয়ার জন্য অপেক্ষা করছে ছবিটি। পরিচালনায় রয়েছেন দক্ষিণি নির্মাতা লোকেশ কনগরাজ, যিনি গত কয়েক বছরে সাহসী গল্প ও আধুনিক স্টাইলের সিনেমা উপহার দিয়ে মন জয় করেছেন। এর আগে তাঁর ‘মাস্টার’, ‘ক্যাপ্টেন’সহ অনেক সুপারহিট ছবি দর্শকদের মন জয় করেছে। এবার তিনি ‘কুলি’ নিয়ে আসছেন।

‘কুলি’ ছবি নির্মিত হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২০ কোটি টাকা। বাজেট ও প্রি-সেলসের মন্দনা দেখে এই ছবির প্রধান নায়ক রজনীকান্তের পারিশ্রমিক বৃদ্ধি পেয়েছে। প্রথমে তাঁকে ১৫০ কোটি রুপি দেওয়া হয়েছিল, কিন্তু এখন তা দাঁড়িয়েছে ২০০ কোটি রুপিতে, যা বাংলাদেশি টাকায় ২৬০ কোটি টাকা। এটা দক্ষিণি সিনেমার ইতিহাসে এক বিশাল অঙ্ক।

রজনীকান্ত ছাড়াও এ ছবির অন্যতম বড় নাম নাগার্জুন, যিনি খলনায়কের চরিত্রে অভিনয় করেছেন। তাঁর পারিশ্রমিক বাংলাদেশি মুদ্রায় ১৩ কোটি টাকা। বলিউডের সুপারস্টার আমির খান ছবিতে ক্যামিও চরিত্রে আছেন। মাত্র ১৫-২০ মিনিট অংশের জন্য আমির খান নিয়েছেন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ কোটি টাকা।

আরও পড়ুন
আক্কিনেনি নাগার্জুন
ইনস্টাগ্রাম থেকে

একইভাবে কন্নড় তারকা উপেন্দ্রকেও ছোট ভূমিকায় দেখা যাবে, যিনি পেয়েছেন ৫ কোটি ২০ লাখ টাকা।
রজনীকান্তের কন্যার চরিত্রে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী শ্রুতি হাসানকে, যাঁর পারিশ্রমিক ৫ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া ‘মোনিকা’ গানে আইটেম ড্যান্স করেছেন পূজা হেগড়ে, যাঁর জন্য তিনি পেয়েছেন ৩ কোটি ৯০ লাখ টাকা। সত্যরাজের পারিশ্রমিক ৬ কোটি ৫০ লাখ টাকা এবং সোবিন শাহির পেয়েছেন সবচেয়ে কম, মাত্র ১ কোটি ৩০ লাখ টাকা।

পরিচালক লোকেশ কনগরাজের পারিশ্রমিক ৬৫ কোটি টাকা। এই ছবির গানের জন্য অনিরুদ্ধ রবিচন্দর পেয়েছেন ১৯ কোটি ৫০ লাখ টাকা।

শ্রুতি হাসান। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

‘কুলি’ ছবিটি মূলত তামিল ভাষায় তৈরি হলেও একই সঙ্গে মুক্তি পাবে হিন্দি, তেলেগু ও কন্নড় ভাষায়। ২ডি ফরম্যাটে নির্মিত এই অ্যাকশন-ড্রামা ছবি ইতিমধ্যেই অগ্রিম টিকিট বিক্রি থেকে ২৩ কোটি ১০ লাখ টাকা আয় করেছে। প্রথম দিনে তামিল সংস্করণের ৮ লাখ ১১ হাজার ৭৩৫টি টিকিট বিক্রি হয়েছে, যা ছবির প্রতি দর্শকের উচ্ছ্বাসকে তুলে ধরে। একই সঙ্গে হিন্দি সংস্করণের ১৫ হাজার ৮৭৩টি টিকিটও বিক্রি হয়েছে।

বিশ্বব্যাপী অগ্রিম বুকিংয়ের ভিত্তিতে ‘কুলি’ এখনই ৬৫ কোটি টাকা আয় করেছে, যা দক্ষিণ ভারতীয় সিনেমার জন্য একটি বড় সাফল্য। বক্স অফিসে এই ছবির বিরোধী প্রতিদ্বন্দ্বী হবে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার ২’। অগ্রিম বুকিংয়ের দৌড়ে এখন পর্যন্ত অনেকটাই এগিয়ে রয়েছে রজনীকান্তের ছবি, যা মুক্তির পর কী ফলাফল হবে, তা দেখার বিষয়।
চলচ্চিত্র বিশেষজ্ঞরা মনে করছেন, বড় বাজেট, দাপুটে অভিনেতাদের উপস্থিতি এবং মোহনীয় গানসহ সব মিলিয়ে ‘কুলি’ সিনেমা এই বছরের অন্যতম বড় মুক্তি হতে যাচ্ছে। দর্শকেরা অপেক্ষায় আছেন রজনীকান্তের ফেরার জন্য, যিনি তাঁর নিজস্ব স্টাইলে বড় পর্দায় আবির্ভূত হচ্ছেন এক নতুন রূপে।