মা–বাবা ও ভাইদের সঙ্গে ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা জানালেন সালমান
গত এক দশকেরও বেশি সময় ধরে ঈদুল ফিতর প্রায় নিজের করে রেখেছেন সালমান খান। প্রতিবছরই রোজার ঈদের মুক্তি পায় তাঁর নতুন ছবি। তবে ঈদুল আজহায় তাঁর নতুন ছবি আসে না। সিনেমা নেই, তাতে কী ভক্তদের ঈদের শুভেচ্ছা দিতে তো আর বাধা নেই। আজ বাংলাদেশের মতো ভারতেও উদ্যাপিত হচ্ছে ঈদুল আজহা। আজ সন্ধ্যায় বিশেষ একটি ছবি দিয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা। খবর হিন্দুস্তান টাইমসের
আজ সারা দিনে অভিষেক বচ্চন, মনোজ বাজপেয়ী, মহেশ বাবুসহ হিন্দি ও দক্ষিণি সিনেমার অনেক তারকাই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সালমান জানালেন, সন্ধ্যায় এসে।
নিজের অফিশিয়াল ফেসবুকে পারিবারিক ছবি দিয়ে অভিনেতা লিখেছেন, ‘ঈদুল আজহা মুবারাক’।
ছবিটিতে সালমানের বাবা সেলিম খান, মা সালমান খান ছিলেন; দেখা গেছে বোন অমৃতা খান ও অলিভিয়া খানকে।
এ ছাড়া সালমানের অন্য দুই ভাই আরবাজ খান ও সোহেল খানও ছিলেন। প্রিয় তারকার পারিবারিক ছবি দেখে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এক ভক্ত লিখেছেন, ‘দারুণ ছবি। সবার সুস্বাস্থ্য কামনা করছি।’
সালমানের নতুন ছবি ‘টাইগার থ্রি’ মুক্তি পাবে আসছে দিওয়ালিতে। ছবিটিতে তাঁর সঙ্গে দেখা যাবে ক্যাটরিনা কাইফকেও। এ ছাড়া শোনা যাচ্ছে যশরাজ ফিল্মসের প্রযোজনায় শাহরুখ খানের সঙ্গেও এক ছবিতে অভিনয় করবেন তিনি।