দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন আনুশকা-বিরাট?

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ দুপুরে আমাদের কন্যাসন্তান হয়েছে, খবরটা আপনাদের সঙ্গে ভাগ করতে পেরে আমরা উচ্ছ্বসিত। আপনাদের সবাইকে ধন্যবাদ এই ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য। আনুশকা ও সন্তান দুজনেই সুস্থ আছে এবং আমাদের জীবনে এই নতুন অধ্যায় শুরু করতে পেরে আশীর্বাদধন্য। আমরা আশা করছি, এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে আপনারা সম্মান জানাবেন। অনেক ভালোবাসা।’ ২০২১ সালের ১১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এভাবেই নিজেদের আনন্দের খবর শেয়ার করেছিলেন ক্রিকেটার বিরাট কোহলি। মেয়ে ভামিকা কোহলির বয়স দুই বছর। শোনা যাচ্ছে, আবারও খুশির খবর দিতে চলেছেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। আবার মা হতে চলেছেন অভিনেত্রী। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আনুশকা শর্মা তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন

কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন। স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। ‘হিন্দুস্তান টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে।

বিরাট–আনুশকা, প্রথম সন্তান আসার আগে
ইনস্টাগ্রাম

সেই সময়ে বিরাট নিজে ছবিশিকারিদের ছবি না ছাপার অনুরোধ করেন এবং পাশাপাশি এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন। তার পর থেকেই খবর ধীরে ধীরে ছড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি চর্চা হচ্ছে।

আনন্দবাজারের খবর অনুযায়ী, কোহলি দম্পতি আগেরবারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। কোহলি শততম টেস্ট খেলতে নামার আগে
ইনস্টাগ্রাম

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে বা ঢিলে‌ঢালা পোশাকেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। ক্যামেরার থেকে আড়াল রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সতর্কতা আনুশকার।

আরও পড়ুন

আনুশকা শর্মা ও বিরাট কোহলির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ২০১৩ সালে। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি প্রদেশের ফ্লোরেন্সে এক ঐতিহ্যবাহী রিসোর্টে বিরাট কোহলির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আনুশকা শর্মা।

আনুশকা শর্মার সঙ্গে বিরাট কোহলি
ছবি: ইনস্টাগ্রাম

এটি ছিল ২০১৭ সালে বলিউডের সবচেয়ে আলোচিত বিয়ের অনুষ্ঠান। ২০২০ সালের ২৭ আগস্ট একটি ছবি পোস্ট করে আনুশকা ও বিরাট তাঁদের সন্তানের আগমনের খবরটি জানিয়েছিলেন সবাইকে। ২০২১ সালের ১১ জানুয়ারি মা হয়েছেন আনুশকা শর্মা।

আরও পড়ুন