‘খুফিয়া’য় আলোচিত এ অভিনেত্রীকে কতটা চেনেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খুফিয়া’ মুক্তির পর থেকে সিনেমাটির অন্য পাত্রপাত্রীদের সঙ্গে প্রশংসিত হচ্ছেন ওয়ামিকা গাব্বি। তরুণ এ অভিনেত্রী কয়েক বছর ধরে ওয়েবে ভিন্নধর্মী কাজ দিয়ে আলো ছড়িয়েছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে বিস্তারিত।
১ / ৫
‘জব উই মেট’ দিয়ে হিন্দি ছবির খাতা খুলেছিলেন পাঞ্জাবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বি। তখন তিনি ছিলেন শিশুশিল্পী। একের পর এক নামকরা পরিচালকের প্রকল্পে দেখা যাচ্ছে এই নায়িকাকে
ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
ওয়ামিকা নতুন করে আলোচনায় আসেন ‘গ্রহণ’ সিরিজ দিয়ে। ২০২১ সালে সনি লিভের সিরিজটিতে মনজীৎ কৌর ছাব্রা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। কখনো দৃষ্টিহীন তরুণী, আবার কখনো ষাটের দশকের সাদাকালো সিনেমার নায়িকা রূপে তাঁকে ওটিটিতে দেখা গেছে
ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৩ / ৫
৩. চলতি বছর বিক্রমাদিত্য মোতওয়ানির সিরিজ ‘জুবলি’তে নিলুফার ও তামিল অ্যান্থলজি সিরিজ ‘মর্ডান লাভ চেন্নাই’-তে স্যাম চরিত্রে দেখা গেছে তাঁকে। এ ছাড়া গত মাসেই বিশাল ভরদ্বাজের সিরিজ ‘চার্লি চোপড়া অ্যান্ড দ্য মিস্ট্রি অব সোলাং ভ্যালি’-তেও অভিনয় করেছেন
ইনস্টাগ্রাম থেকে
৪ / ৫
‘খুফিয়া’তে সাধারণ এক গৃহবধূর অসাধারণ এক যাত্রা ফুটিয়ে তুলেছেন ওয়ামিকা। সিনেমাটি মুক্তির পর তাঁর প্রশংসা করেছেন সাধারণ দর্শক থেকে সমালোচকেরা
ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করা নিয়ে ওয়ামিকা বলেন, ‘বিশাল স্যারের সেটে কাজ করা মানে নিজের ঘরের অনুভূতি। তাঁর সেটের পরিবেশ অত্যন্ত আনন্দদায়ক থাকে। অবশ্য সেটে সবচেয়ে শান্ত, সংযত ব্যক্তিটি হলেন বিশাল স্যার’
ইনস্টাগ্রাম