আজকের দিনে মৃত্যু হয় যুক্তরাষ্ট্রের ৯ অভিনেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন সময়ে আজকের দিনে যুক্তরাষ্ট্রের ৯ অভিনেতার মৃত্যু হয়। সিনেমাপ্রেমীদের জন্য ১৯ জুন তাই মন খারাপের দিন। আইএমডিবি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক আজকের দিনে মৃত্যু হওয়া অভিনয়শিল্পীদের সম্পর্কে বিস্তারিত।
১ / ৮
কমেডি অভিনেতা হিসেবে জনপ্রিয় ছিলেন এড উইন। নিজের নামে কমেডি শো ছিল। ‘দ্য ডায়েরি অব অ্যানা ফ্যাঙ্ক’ সিনেমার জন্য অস্কারে মনোনয়ন পেয়েছিলেন। ১৯৬৬ সালের ১৯ জুন তিনি মারা যান।
ছবি: আইএমডিবি
২ / ৮
এই দিনে অভিনেতা উইল রাইট মারা যান। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ১৯৬২ সালে ৬৮ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন। তিনি ‘অল দ্য কিংস ম্যান’, ‘কেপ ফেয়ার’সহ একাধিক সিনেমার জন্য পরিচিত
ছবি: আইএমডিবি
৩ / ৮
যুক্তরাষ্ট্রের মঞ্চ ও পর্দার অভিনেত্রী জেরাল্ডিন ব্রুকস হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫১ বছর বয়সে ১৯৭৭ সালের ১৯ জুন মারা যান। তিনি প্রাইমটাইম এমিতে মনোনয়ন পেয়েছিলেন।
ছবি: আইএমডিবি
৪ / ৮
‘দ্য মোর দ্য মেরিয়ার’ সিনেমার সেই জিন অর্থারের কথা মনে আছে? সেই অভিনেত্রী ৯০ বছর বয়সে ১৯৯১ সালে ১৯ জুন মারা যান।
ছবি: আইএমডিবি
৫ / ৮
চারবার বাফটা জয় করা ‘গ্রাঞ্জ হিল’ টিভি সিরিজে অভিনয় করে পরিচিতি পান লরা স্যাডলার। মাত্র ২২ বছর বয়সে ২০০৩ সালে এই অভিনেত্রী মারা যান।
ছবি: আইএমডিবি
৬ / ৮
অভিনেতা ডন ডায়মন্ড ২০২১ সালে ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান। ‘দ্য অ্যাডভেঞ্চার অব কিট কারসন’ টিভি সিরিজ তাঁকে সবচেয়ে বেশি জনপ্রিয় করেছিল।
ছবি: আইএমডিবি
৭ / ৮
‘ডেথস্পোর্ট’, ‘হ্যালোইন’সহ একাধিক সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন রিচার্ড লিঞ্চ। তিনি ২০১২ সালে ১৯ জুন মারা যান।
ছবি: আইএমডিবি
৮ / ৮
‘স্টার টেক’, ‘লাইক ক্রেজি’খ্যাত অভিনেতা অ্যান্টন ইয়েলচিন মাত্র ২৭ বছর বয়সে ১৯ জুন এক দুর্ঘটনায় মারা যান আজকের দিনে।
ছবি: আইএমডিবি