পোশাক নিয়ে বিদ্রূপের শিকার জাহ্নবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডে বিভিন্ন অনুষ্ঠানে বাহারি পোশাকে হাজির হন তারকারা। অনেক তারকাই এমন পোশাকে হাজির হন, যা নিজেরাই সামলাতে পারেন না। এবার এমনটাই হয়েছে জাহ্নবী কাপুরের ক্ষেত্রে। ৭ এপ্রিল মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় ‘পিংকভিলা স্টাইল আইকন সিজন টু’। অনুষ্ঠানে জাহ্নবীর পোশাক নিয়ে কী হয়েছিল, টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তা জেনে নেওয়া যাক ছবিতে ছবিতে।
১ / ৪
অনুষ্ঠানে জাহ্নবী যে পোশাকে হাজির হয়েছিলেন, এর নিচের অংশটি ছিল বেশ লম্বা, যা সামলাতে বেগ পেতে হয়েছে অভিনেত্রীকে
ইনস্টাগ্রাম
২ / ৪
অনুষ্ঠানে জাহ্নবীর পোশাক পরা একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, লালগালিচায় ওঠার সময় পোশাকের নিচের অংশে পা আটকে যায় অভিনেত্রীর
এএফপি
আরও পড়ুন
৩ / ৪
পা আটকে পড়েও যেতে পারতেন, তবে তাঁর ডিজাইনার এসে উদ্ধার করেন জাহ্নবীকে
এএফপি
৪ / ৪
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার শিকার হন জাহ্নবী। এক ভক্ত মন্তব্য করেন, ‘এমন অস্বস্তিকর পোশাক পরার দরকার কী?’, আরেক ভক্ত মন্তব্য করেন, ‘এমন পোশাক পরলে সঙ্গে একজন সাহায্যকারী থাকা প্রয়োজন’
ইনস্টাগ্রাম